চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মাটিয়া-মালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষে নির্বাচনে তফশীল সংক্রান্ত অবৈধ রেজুলেনে মৃত ব্যক্তিকে ভোটার তালিকা চুড়ান্ত করে নির্বাচনী তফশীল ঘোষনা করায় স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ সাতজনকে আসামী করে সিরাজগঞ্জ (তাড়াশ) সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন মাহফুজুল হক নামে এক অভিভাবক সদস্য। মামলা নং ৬/১৯,তারিখ: ২১-০৩-১৯।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার নওগাঁ ইউনিয়নে মাটিয়া-মালিয়া পাড়া উচ্চ বিদ্যালয় ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি স্থানীয় ভুমিদাতা ,দাতা সদস্য ও বিদ্যোৎসাহী ব্যাক্তিগনের অনুদানে স্থাপিত হয়। গত ২০১৮ সালের নভেম্বর মাস থেকে এ্যাডহক কমিটি দ্বারা বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। কিন্তু আগামী ২০১৯ সালে ৩১ মার্চের অভিভাবক সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দগনের যে চুরান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে স্কুলের প্রধান শিক্ষক এর যোগসাজসে নাইম হাসান নামের এক ছাত্রের পিতা মৃত মিজানুর রহমান মনিকে জীবিত দেখিয়ে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করা হয়েছে। যার ভোটার নাম্বার ১৮৫, ছাত্রের রোল নং ৩৯। মামলায় আরো উল্লেখ্য করা হয়েছে যে, অত্র বিদ্যালয়ের এ্যাডহক কমিটি কোন প্রকার রেজুলেশন না করে ও প্রচার-প্রচারনা এবং দাতা সদস্য সংগ্রহ না করে বেআইনিভাবে অভিভাবক সদস্য নির্বাচন তফশীল ঘোষণা করা হয়েছে। তাছাড়া কমিটিতে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের জন্য কোন প্রকার রেজুলেশন বা প্রচার করে নাই। অপরদিকে মাটিয়া-মালীপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে নির্বাচনী তফশীল ২০১৯ এর ক্রমিক -১ এ মনোনয়নপত্র বিতরণ ,গ্রহণ ও জমা ১৪-০৩-১৯ তারিখ হতে ১৬-০৩-১৯ পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার উল্লেখ্য করা হলেও তা বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসা পরিচালনা বিধি-বিধান সঠিকভাবে অনুসরন করা হয় নাই।
মাটিয়া-মালিয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম রুহুল আমিন মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com