স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয় এটুআই আয়োজিত রাজশাহী বিভাগীয় অ্যাম্বাসেডর সম্মেলন গত ১৬ মার্চ ২০১৯ রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রভাষক মোঃ সুলতান মাহমুদ কে এটুআই এর পক্ষ থেকে আইসিটি বিষয়ে তার কলেজে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের মধ্যে কন্টেন্ট তৈরি ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদানের ক্ষেত্রে এবং শিক্ষকদের কন্টেন্ট তৈরি করে পাঠদানে উদ্বুদ্ধকরণে, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মুক্তপাঠে সদস্যকরণে, এমএমসি অ্যাপ্সে তথ্য প্রেরণ ও ইন-হাউজ প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের কিশোর বাতায়ন সদস্য করনে ভূমিকা রাখায় অ্যাম্বাসেডর হিসাবে সম্মাননা পদক প্রদান করা হয়। সম্মেলনে শিক্ষামন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রোভিসি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিতি থেকে সম্মননা পদক প্রদান করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com