তাড়াশ

তাড়াশে পুকুর খননকালে মিললো  প্রাচীন মূর্তি  

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:  তাড়াশে পুকুর সংস্কারের কাজ চলার সময় একটি প্রাচীন বিষ্ণু মূর্তির সন্ধান মিলেছে। রবিবার ( ২৬এপ্রিল)  দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। স্থানীয়রা জানান, সরকারি একটি প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের ওই সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। ভেকু (খননযন্ত্র) দিয়ে …

Read More »

    তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু 

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: তাড়াশে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।রোববার (২৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল …

Read More »

 সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে একজন  কৃষকের মর্মান্তিক মৃত্যু

 :শাহ আলম, সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি: সিরাজগঞ্জের  চলনবিল অধ্যুষিত  তাড়াশ উপজেলার ৭ নং মাধাইনগর ইউপির  বেত্রাশিন  গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬ ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩ …

Read More »

তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই  প্রতিপাদ্যকে সামনে রেখে   তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত ২৩ এপ্রিল বৃহস্পতি বার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মানব দেহে পুষ্টির চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার …

Read More »

অবৈধভাবে মাটি কাটার দায়ে তাড়াশে ড্রাম ট্রাক জব্দ,  আটক ও জেল জরিমানা 

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি , তাড়াশ:  তাড়াশ উপজেলায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে ৪টি ড্রাম ট্রাক জব্দ এবং ৪ চালককে আটকের পর ২৫দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পৌর শহরের শোলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দন্ডপ্রাপ্তরা হলো, নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম …

Read More »

পুকুর দখলকে কেন্দ্র করে তাড়াশে দুই পক্ষের সংঘর্ষ,  আহত ২০ 

হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি,তাড়াশ : তাড়াশে তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামে মসজিদের পুকুর সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মানববন্ধন চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত প্রায় ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাবরগাড়ি জামে মসজিদের পুকুর নিয়ে গ্রামবাসী ও একটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর প্রতিবাদে গত  রোববার (১৯ এপ্রিল) সকালে …

Read More »

তাড়াশে দলিল লেখকের অভূতপূর্ব প্রতারণা !

বিশেষ প্রতিনিধি: “ও আল্লাহরে, টাকা কোথায় পাবো! আদালতে গেলেও টাকা, যেখানে যাব টাকা লাগবে। এত টাকা কোথায় পাবো? একমাত্র সম্বল সোয়া বিঘা কৃষি জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছি। আমার ছেলে বহু কষ্টে উপার্জিত টাকায় দেশে দের বিঘা জমি কিনেছে। সেই জমি দলিল লেখক নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছেন। ছেলে বিদেশে থাকে, আমরাও পড়ালেখা জানি না। আমাদের অজ্ঞতা ও সরলতার …

Read More »

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতী পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। বৃহস্পতি বার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে মানব দেহে পুষ্টির চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, …

Read More »

তাড়াশে সাংবাদিকের সাথে কেন্দ্র সচিবের অসদাচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : সদ্য শুরু হওয়া তাড়াশে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব এর জনৈক সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে, ২১ এপ্রিল মঙ্গলবার সাপ্তাহিক চলনবিল বার্তার পৌর প্রতিনিধি তাড়াশের অন্যতম এসএসসি পরীক্ষা কেন্দ্র তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কে›েন্দ্র পরীক্ষা সংক্রান্ত সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গেলে তাকে চরম অপমানিত ও তার …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD