:শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার ৭ নং মাধাইনগর ইউপির বেত্রাশিন গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল ২০২৬ ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, বজ্রপাতে কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। প্রতিবছর পরিসংখ্যানে দেখা গেছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা সিরাজগঞ্জেই বেশি। প্রান্তিক জনপদের নিম্ন আয়ের কৃষকদের প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়। তাদের দীর্ঘদিনের দাবি, মাঠে মাঠে যেন বজ্র নিরোধক দন্ড স্থাপন করা হয়।
![]()

চলনবিল বার্তা chalonbeelbarta.com