হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গত ২৩ এপ্রিল বৃহস্পতি বার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে
মানব দেহে পুষ্টির চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শরীরকে সুস্থ্য রাখতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিগুণ আছে সর্বদা এমন খাবার গ্রহণ করবেন। গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে কোন কার্পণ্য করা যাবে না। সুস্থ্য জাতি গঠনের ক্ষেত্রে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই। ২৩ এপ্রিল থেকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com