জাহিদ হাসান: তাড়াশ সগুনা চলনবিল অঞ্চলে টানা অতিরিক্ত বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঠ থেকে কষ্ট করে ঘরে তোলা ধান ও অন্যান্য ফসল ঠিকমতো শুকাতে না পারায় অনেকেই আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন। অন্যদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে বেড়েছে মানুষের ভিড় ও ব্যস্ততা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিনের অনবরত বৃষ্টিতে উঠান, রাস্তা ও খোলা জায়গা কাদায় ভরে গেছে। …
Read More »তাড়াশ
এদেরও মন চায় মধু মাসের ফল খেতে – ভিলেজ ভিশন সেই স্বপ্নটাই পূরণ করল
শরীফ খন্দকার জ্যৈষ্ঠ মাস অর্থই মধু মাস। প্রকৃতি যখন খরার কবলে, দেহ যখন শুষ্ক তৃষ্ণিত তখন মনে প্রশান্তি মিলাতে নানান রসালো সুস্বাদু ফলের অধিক সরবরাহ আর এই কারণেই এই তীব্র তাপদাহের মাসটি মধুমাস নামেই পরিচিত। ভিলেজ ভিশন বাংলাদেশ অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবার এর পাশে মধু মাসের কিছু ফল নিয়ে হাজির।বিত্তবানরা রসালো সুস্বাদু নানাহ ফল খেয়ে তৃষ্ণা ও মনের চাহিদা পুরন …
Read More »তাড়াশে উৎসবের আমেজ -২য় বারের মতো অনুষ্ঠিত হলো জমজমাট ‘ ফ্রি মেহেদি উৎসব’
শরীফ খন্দকার ভিলেজ ভিশন বাংলাদেশ শিশু ও তাদের পরিবারদের নিয়ে কাজ করে। তাই শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের ছোঁয়ায় মুখর হয়ে উঠেছিল পুরো তাড়াশ। উৎসবমুখর পরিবেশে ২য় বারের মতো আয়োজন করা হয় বর্ণিল ‘ ফ্রি মেহেদি উৎসব’, যেখানে অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি উৎসবকে করে তোলে আরও আকর্ষণীয় ও আনন্দঘন। গনে গানে মেহেদির নান্দনিক নকশা, …
Read More »চলনবিলে বৃষ্টি ও বন্যার কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম দুর্ভোগ
জাহিদ হাসান: চলনবিল অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিভিন্ন এলাকার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম এবং বাড়ছে অভিভাবকদের উদ্বেগ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের অবিরাম বর্ষণে চলনবিলের খাল-বিল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামের কাঁচা রাস্তা …
Read More »চলনবিলজুড়ে ঈদের আনন্দ, অন্যদিকে বাড়ছে পানির চাপ: ফসল ডুবে যাওয়ার শঙ্কায় কৃষক
জাহিদ হাসান : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চলনবিল অঞ্চলের হাট-বাজারগুলোতে এখন জমে উঠেছে গরু কেনাবেচার ধুম। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় চোখে পড়ছে। কোরবানির পশু কিনতে সাধারণ মানুষ যেমন ব্যস্ত সময় পার করছেন, তেমনি খামারিরাও ভালো দামের আশায় হাটে পশু তুলছেন। তবে এই উৎসবমুখর পরিবেশের মাঝেই চলনবিল এলাকার কৃষকদের মাঝে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। কয়েকদিন …
Read More »তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে তিন বছরের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে খাদিজা খাতুন (১৫) নামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রী। বুধবার (২০মে ) বিকেল থেকে তালম ইউনিয়নের শাহীপাড়া গ্রামের প্রেমিক রাফির বাড়িতে অবস্থান নিয়েছে খাদিজা খাতুন (১৫) নামের ওই শিক্ষার্থী। ঘটনার পর থেকেই প্রেমিক রাফি ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। …
Read More »তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ: তাড়াশে ‘স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা …
Read More »জান দিয়ে হলেও মাদক নির্মূল করব : ভিপি আইনুল হক
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি: তাড়াশ উপজেলার ঐতিহাসিক নওগাঁ শাহ শরিফ জিন্দানী (রহঃ) মাজার কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ মে) মাজার কমিটির এই পরিচিতি সভা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে …
Read More »তাড়াশে ভয়াবহ অগ্নিকাণ্ড
হোসাইন আহমাদ, পৌর প্রতিনিধি ,তাড়াশ :তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার (১৮মে ) আনুমানিক বিকেল সাড়ে ৫টার সময় রুহুল আমিনের বাড়ির খড়ের গাদায় এই আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ রুহুল আমিনের বাড়ির খড়ের পালায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান …
Read More »তাড়াশে সড়ক দূর্ঘটনায় ৭বছরের শিশু নিহত
হোসাইন আহমাদ, পৌর প্রতিনধি ,তাড়াশ: তাড়াশে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাজিম আহমেদ নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (১৭মে ) দুপুরে তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্টি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত তাজিম আহমেদ ধানকুন্টি এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে শিশু তাজিম আহমেদ তাড়াশ-নিমগাছি আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com