শরীফ খন্দকার
জ্যৈষ্ঠ মাস অর্থই মধু মাস। প্রকৃতি যখন খরার কবলে, দেহ যখন শুষ্ক তৃষ্ণিত তখন মনে প্রশান্তি মিলাতে নানান রসালো সুস্বাদু ফলের অধিক সরবরাহ আর এই কারণেই এই তীব্র তাপদাহের মাসটি মধুমাস নামেই পরিচিত।
ভিলেজ ভিশন বাংলাদেশ অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবার এর পাশে মধু মাসের কিছু ফল নিয়ে হাজির।বিত্তবানরা রসালো সুস্বাদু নানাহ ফল খেয়ে তৃষ্ণা ও মনের চাহিদা পুরন করেন। গ্রামের অনেক হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষ তাঁরা নিজে, ছেলেমেয়ে ও নাতিপুতিদের খরার কবলে পরে দেহমন শুষ্ক হয়ে যায় তখন অর্থের অভাবে একটা লিচু বা তরমুজ খাওয়াতে পারেনা।পিতামাতা হিসাবে তাদের কষ্ট ছেলেমেয়েদেরও কষ্ট। পিতামাতা ও শিশুূের মুখে হাসি ফুটানোর জন্য।হাজারো অসহায় হতদরিদ্র গরিব মানুষের মাঝ থেকে তাড়াশ টিএনটি বাধ,ওয়াসিন বেত্রাশিন ও ঝুড়িঝুড়ির কয়েকটি পরিবার কে আমরা মধুমাসের তরমুজ,আনারস,লিচু,কলা,তাল,কাঠাল ও আম
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার জৈনক দাতার অর্থায়নে ভিলেজ ভিশন বাংলাদেশ এর আয়োজনে মধু মাসের ফলগুলো প্রদান করা হয়।এভাবেই সেই ২০০৭ সাল থেকে মানবতার কাজে সবার পাশে ভিলেজ ভিশন বাংলাদেশ ক্ষুদ্র ও প্রয়োজনিয় কাজ নিয়ে সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবার এর পাশ থাকার চেষ্টা করছে আজ অব্ধি। মধু মাসের ফল বিতরণ সময় উপস্থিত ছিলেন জনাব ডাক্তার রাজু আহমেদ, জামিলা খাতুন, নাসরিন খাতুন ও শরীফ খন্দকার।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com