ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমানিষা ইউনিয়নের শাহানগরে মোঃ সাখাওয়াত আলীর দুধের কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত ৭৩ কেজি জেলি ও ভেজাল দুধ ৭শত কেজি এবং কাস্টিক সোডাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা যায়, মোঃ সাখাওয়াত আলী দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন। …
Read More »মিডিয়া
শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা
জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ : প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আঙ্গারু বৈশাখী মেলা আনন্দ-উৎসব আর গ্রামীণ সংস্কৃতির আবহে আজ শনিবার শেষ হয়েছে। বৈশাখ মাসজুড়ে প্রতি শনিবার অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির খেলনা,বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী,মিষ্টান্ন,মুড়ি-মুড়কি,জিলাপিসহ বিভিন্ন মুখরোচক …
Read More »নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের উপকরণ বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে প্রকল্প পরিচালকের দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রকল্প পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি …
Read More »ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি প্রশিক্ষিকার বদলিজনিত বিদায় সংবর্ধনা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক (টিআই) মোসা. আফরোজা খাতুন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২৬ সালের ৪ জানুয়ারি ভাঙ্গুড়া উপজেলায় দায়িত্ব গ্রহণ করেছিলেন মোসা. আফরোজা খাতুন। …
Read More »ক্বাল্ব (অন্তর) সুস্থ করার কয়েকটি কার্যকর উপায়
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ মানুষের বাহ্যিক জীবন যতই সুন্দর হোক, যদি তার অন্তর অসুস্থ থাকে—তবে সেই সৌন্দর্যের কোনো মূল্য থাকে না। ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারিত হয় তার ক্বাল্ব (অন্তর) দ্বারা। এই অন্তরই কখনো আলোর উৎস, আবার কখনো অন্ধকারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— “হে মানবজাতি! তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, এতে …
Read More »নীরব সংকটের বাংলাদেশ: রাজনীতি, সমাজ ও অর্থনীতির টানাপোড়েন
মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ বাংলাদেশ আজ এক অদৃশ্য কিন্তু গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে জমে উঠছে অসন্তোষ, অস্থিরতা ও অনিশ্চয়তা। রাজনীতি, সমাজ ও অর্থনীতির প্রতিটি স্তরে এক ধরনের টানাপোড়েন স্পষ্ট—যা আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাজনৈতিক বাস্তবতা: প্রতিদ্বন্দ্বিতা নাকি প্রতিহিংসা? রাজনীতি একটি জাতির নেতৃত্ব নির্ধারণের মাধ্যম হওয়ার …
Read More »ণমাধ্যমের স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ
মো: মুন্না হোসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের তুলনায় বাংলাদেশ তিন ধাপ নেমে গেছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকদের ওপর চাপ, তথ্যপ্রবাহে সীমাবদ্ধতা এবং ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন আইনের প্রয়োগ গণমাধ্যমের স্বাধীনতাকে প্রভাবিত করছে। অনেক ক্ষেত্রে অনুসন্ধানী …
Read More »চড়কুশাবাড়ি স্কুল মাঠের বেহাল দশা
সগুনা প্রতিনিধি: চড়কুশাবাড়ি এলাকায় অবস্থিত চড়কুশাবাড়ি উচ্চ বিদ্যালয় (প্রতিষ্ঠা: ১৯৯৩) এবং পাশের চড়কুশাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রতিষ্ঠা: ১৯৭৯) দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। প্রায় ৪০০ শিক্ষার্থী ও ১৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে পরিচালিত উচ্চ বিদ্যালয়টি এলাকাবাসীর কাছে আস্থার প্রতীক। এছাড়া উক্ত বিদ্যালয়টি নির্বাচনের একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। তবে সম্প্রতি বিদ্যালয়ের মাঠের বেহাল অবস্থা …
Read More »সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় উপজেলা কৃষি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা এর সভাপতিত্বে ও সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সাধারণ …
Read More »দীর্ঘদিনে জলাবদ্ধতা নিরসনে নন্দীগ্রামে খাল খনন উদ্বোধন
আরাফাত হোসেন : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দীর্ঘদিন অবহেলিত খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠেছে। সিধইল ও শালুকা খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। শনিবার (২ মে) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) এবং উপজেলা …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com