মোঃ শামছুল হক, উল্লাপাড়া,
জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনি ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা করা হয়েছে। এ অনুষ্ঠানে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বানকে কেন্দ্র করে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ইশতেহার পাঠ করা হয়।অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল) হিলটন প্রামানিক গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ আহ্বানের পর মঞ্চের সামনে উপস্থিত অতিথি ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত)” চলনবিল বার্তাকে ” এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর নির্বাচন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিলটন প্রামানিক নিজের নিরাপত্তাহীনতার কথা জানান।
তিনি আরো বলেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান তো আমার কথা নয়। এটি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথা এবং এ পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন না হওয়ার আশঙ্কা রয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে ওই আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ReplyForward
চলনবিল বার্তা chalonbeelbarta.com