পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচার বিলবোর্ড স্থাপন করায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাসে গিয়ে দেখা যায় মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ এর সম্মুখে বাঁশপুতে মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের বিলবোর্ড টাঙ্গানো হয়েছে।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ জানান, বিষয়টি আমিও দেখেছি। এ বিষয়ে কি করা যায় তা ইউএনও মহোদয়ের সাথে আলাপ করবো।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী জানান, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
চলনবিল বার্তা chalonbeelbarta.com