নুরুল ইসলাম বাবুল: গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া থেকে টেংগরজানি পর্যন্ত সড়কের দুইপাশে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘খালেক-নাছির পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে। ‘খালেক-নাছির পরিষদ’র প্রস্তুতি কমিটির সদস্য শরিফুজ্জামান (আজমির)-এর তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত …
Read More »মিডিয়া
অবশেষে গুরুদাসপুরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়ের সভাপতি স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক মো. আলমগীরের বিরুদ্ধে সরকারি অর্থ/প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনিয়মের …
Read More »তাড়াশে ধানের ক্ষতির অজুহাতে বিষ প্রয়োগে ২০০ তাল গাছ নিধন
তাড়াশে ধানের ক্ষতির অজুহাতে বিষ প্রয়োগে ২০০ তাল গাছ নিধন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘গাছ থাকলে জমির ধানের ক্ষতি হবে’-এমনই ক্ষতিকর ও হীন অজুহাতে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রায় দুইশত তালগাছ। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম-দুলিশ্বর গ্রামীণ সড়কের দুপাশে রোপণ করা এই গাছগুলোর গোড়ায় গোপনে কীটনাশক ঢেলে দেয় স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী লোক।যে গাছগুলো একদিন বড় হয়ে পথচারীদের …
Read More »সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকা প্রকাশিত পরে,বড় চাঙ্গুইর থেকে চাঁপাপুর পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়
আরাফাত হোসেন স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন বড় চাঙ্গুইর থেকে চাতরাগাড়ি হয়ে বাঘাদহ সেতু পর্যন্ত আনুমানিক ৪ কিলোমিটারের রাস্তা অবশেষে জল্পনা কল্পনা মধ্য দিয়ে রাস্তার কাজ শুরু হয়ে গেল।এই রাস্তা দিয়ে চরম ভোগান্তির মধ্য অন্তত ২০ গ্রামের মানুষ। রাস্তা নিয়ে ভোগান্তি মধ্য রয়েছে ছিলেন স্থানীয় এলাকাবাসী। এ রাস্তা নিয়ে সাপ্তাহিক গণরায় পত্রিকা, সাপ্তাহিক চলনবিল বার্তা …
Read More »ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান
সিংড়া (নাটোর) প্রতিনিধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসা শুরু ও পরবর্তী ব্যয় নির্বাহে তাঁর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। অসুস্থতার কারণে হারিয়েছেন চাকরিও। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার আশায় দিন কাটছে তাঁর। আবুল বাশার সিংড়া …
Read More »শুধু নদী খনন নয়, নদীর পুনর্জীবন চাই
দীপক কুমার কর (কবিকঙ্কণ) বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু আজ দেশের অসংখ্য নদী তার চিরচেনা রূপ হারিয়ে সরু খাল, মরা জলধারা কিংবা দখল-পলিতে ভরাট জলাশয়ে পরিণত হয়েছে। নদী রক্ষার নামে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয়ে খনন প্রকল্প নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো—এসব খননে কি নদী সত্যিই ফিরে আসছে, নাকি নদীর অবশিষ্ট শরীরটুকুকেও আরও সংকুচিত করা হচ্ছে? সিরাজগঞ্জ ও বগুড়াসহ উত্তরাঞ্চলের বহু মানুষের …
Read More »তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ৩ মাস ব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার সকালে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী …
Read More »ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জের সার্কেল অফিসারের দিকনির্দেশনা
মেহেদী হাসান ভ্রাম্যমান প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলা ২ নং সোনাখাড়া ইউনিয়নে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন রায়গঞ্জের সার্কেল অফিসার মো: সাইফুল ইসলাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্দেশে এসব দিকনির্দেশনা দেন।সার্কেল অফিসার বলেন, ইভটিজিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে …
Read More »নন্দীগ্রামের মানুষের হৃদয়ে থেকে গেলেন রোহান সরকার, এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
আরাফাত হোসেন বগুড়া জেলা প্রতিনিধি: একজন সরকারি কর্মকর্তা শুধু দায়িত্ব পালন করেন না কখনো কখনো তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের আস্থা, ভরসা ও ভালোবাসার ঠিকানা। অফিসের দরজা পেরিয়ে যখন কোনো কর্মকর্তা মানুষের সুখ-দুঃখ, অভিযোগ ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন, তখন তার পদমর্যাদার চেয়েও বড় হয়ে ওঠে তার মানবিক পরিচয়। বগুড়ার নন্দীগ্রামে তেমনই এক দৃষ্টান্ত …
Read More »তাড়াশের কহিত গ্রামে ছেলেকে পুলিশে দিলেন বাবা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ছেলের নির্যাতন সইতে না পেরে মাহাবুর রহমান পিন্টু নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা নুরুল ইসলাম। মাদকাসক্ত পিন্টু তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরেূ বাবাূ নুরুল ইসলাম জানান, মাদকাসক্ত ছেলে পিন্টু টাকার জন্য প্রায়ই তাকে মারধরসহ নির্যাতন করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার তাড়াশ থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে …
Read More »
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com