নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ধানুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিদ্যালয়ের সভাপতি স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক মো. আলমগীরের বিরুদ্ধে সরকারি অর্থ/প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, গুরুদাসপুরে অনুষ্ঠিত তদন্ত ও পর্যালোচনায় বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়িত “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)”-এর আওতায় বিদ্যালয়ে নির্মাণ/উন্নয়নকাজে সরকারি অর্থ ব্যবহারে অনিয়ম, ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যথাযথ পরামর্শ না করা এবং বিদ্যালয়ের পুরাতন ভবন/উপকরণ বিক্রয় সংক্রান্ত আর্থিক বিষয়ে অনিয়মের অভিযোগ।
আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সাময়িক বরখাস্তকালীন তিনি জীবন ধারণ ভাতা পাবেন না।এদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাসান ইমামকে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. আলমগীরের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নিবিদ্যালয়ের সভাপতি মোঃ রনি আহমেদ বলেন, আমি নতুন কমিটির সভাপতি হয়েছি। তবে আগের নানা বিষয় ধামাচাপা থাকলেও আমি স্বচ্ছতার প্রমাণ দেখাতে চাই।তবে এমন বিষয়কে আমি কখনও বরদাস্ত করবো না। বিদ্যালয়ের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সে কারনেই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com