প্রেস রিলিজ গণপরিবহণসহ পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করতে হলে জনসচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় এসব জায়গায় পাবলিক নির্দ্বিধায় ধুমপান করে যাচ্ছে। প্রতিবাদের হাতিয়ার হিসেবে যেহেতু আমাদের হাতে আইন আছে তাই আইনের যথাযথ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী তামাকমুক্ত আইন। আমরা মনে করি, একটি শক্তিশালী তামাকমুক্ত আইন এর সঠিক বাস্তবায়ন-ই পারে একটি বাস টার্মিনালকে সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত করতে। অদ্য বুধবার, ১২ নভেম্বর ২০২৫ সকালে অনুষ্ঠিত “তামাকমুক্ত বাস টার্মিনাল প্রতিষ্ঠায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন: করণীয় ও সম্ভাবনা”- শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস), বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ঢাকা জিলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৪১৫) এর যৌথ উদ্যোগে কর্মসূচি দুটি মহাখালি বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন হল রুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ তামাক বিরোধী জোট-বাটা’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী এবং প্রত্যাশা-মাদক বিরোধী সংস্থার সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে কর্মসূচিদ্বয়ে স্বাগত বক্তব্য রাখেন ডাস্ এর টীমলীড আমিনুল ইসলাম বকুল। কর্মসূচি দুটি সঞ্চালনা করেন ডাস্ এর কর্মসুচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা জিলা বাস মিনিবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৪১৫)এর সহ: সাধারণ সম্পাদক মো: মোতালেব, কোষাধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মো: রহিম উদ্দিন মুরব্বী, সাংগঠনিক সম্পাদক মো: জামাল মিয়া, প্রচার সম্পাদক মো: সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো: গিয়াস উদ্দিন ভূঁইয়া, সদস্য মো: জাহাঙ্গীর আলম, মো: মোক্তার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো অফ ইকোনোমিকস এর প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল, নাটাবের প্রকল্প পরিচালক ফিরোজ আহমেদ, ডব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, বাটা’র নেটওয়ার্কিং কর্মকর্তা আজিম হোসেন প্রমূখ।সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াও চালক ও হেল্পারগণ মুখ্য ভূমিকা পালন করতে পারে। এজন্য দরকার চালক ও হেল্পারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজেদের অধূমপায়ী হওয়া। তিনি আরও বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই, নিজস্ব সচেতনতাই পারে নিজেকে তামাকমুক্ত জীবন গড়তে সহায়তা করতে।বক্তারা মনে করেন, তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ ও সংশোধিত ২০১৩ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান নিষিদ্ধ এবং পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোটের মালিক, তত্বাবধায়ক ও নিয়ন্ত্রক সংস্থা আইনের উদ্দেশ্য পালনে বাধ্য অন্যথায় তাদের জরিমানাযোগ্য শাস্তি প্রদান করা হবে। সূতরাং বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বিআরটিএ, জনপ্রশাসন, পুলিশ বিভাগ ও নাগরিক সমাজ তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর প্রয়োগের সহযোগিতায় এগিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে বাস টার্মিনালগুলোতে অবাধে ধূমপান বন্ধের পাশাপাশি টার্মিনাল এলাকায় যত্রতত্র সিগারেটের দোকান যাতে বসতে না পারে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দিতে হবে। গণপরিবহনে ধূমপান নিয়ন্ত্রণ আইন কার্যকর ও বাস্তবায়নে বাস মালিক সমিতির উদ্যোগে মনিটরিং ব্যবস্থা জোরদার করার ব্যবস্থা করতে হবে।
Read More »মিডিয়া
বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষকদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে সচেতন করার উদ্যোগ
প্রেস রিলিজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিএ) ও ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অফ সোসাইটি (ডাস) এর যৌথ উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়েছে। বিআইডব্লিউটিএ’র ৩০ জন প্রশিক্ষক এই প্রশিক্ষক-প্রশিক্ষণে অংশ নেন। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫) সকাল ১০.৩০ টায় ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি), বন্দর, নারায়ণগঞ্জের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।পাবলিক পরিবহনে তামাক নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াও চালক ও অন্যন্য স্টাফগণ মুখ্য ভূমিকা পালন করতে পারে। এজন্য দরকার চালক ও স্টাফগণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজেদেরকে অধূমপায়ী হওয়া। উপযুক্ত প্রশিক্ষণ চালকদের যেমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে পারে তেমনি চালক ও অন্যন্য স্টাফ নিয়োগ ও প্রশিক্ষণার্থী নির্বাচনে কর্তৃপক্ষের সদিচ্ছাও দরকার বলে মনে করেন বক্তারা। ডেক এন্ড ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার (ডিইপিটিসি), বন্দর, নারায়ণগঞ্জের …
Read More »ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
গুরুদাসপুর প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ওই স্কুল প্রাঙ্গনে আলোচনা শেষে ১৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেন অতিথিবৃন্দ। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক রুহুল করিম আব্বাসী। বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার্স …
Read More »নন্দীগ্রামে আমড়া গোহাইল যুব সমাজ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়
নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের আমড়া গোহাইল যুব সমাজ উদ্যোগে এক বিশাল ফুটবল টুর্নামেন্ট আমড়া গোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।খেলাটি পরিচালনা করেন আমড়া গোহাইল গ্রামের সুনামধন্য শিক্ষক হাফিজুর রহমান। ফুটবল খেলা উদ্বোধন করেন; নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।সেই সাথে তিনি বলেন; খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে।খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে।খেলাধুলা …
Read More »সিরাজগঞ্জ-৩: বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
স.ম আব্দুস সাত্তার, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী (সিরাজগঞ্জ-৩) ভিপি আয়নুল হকের বিরুদ্ধে প্রকাশিত ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা …
Read More »গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা
গুরুদাসপুর প্রতিনিধি. নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই সভা করেন। উপজেলা বিএনপির আহŸায়ক ওমর আলী শেখের সভাপতিত্বে সভায় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌর বিএনপির আহŸায়ক দুলাল সরকার ও সদস্য সচিব সুফী আবু সাঈদ, উপজেলা …
Read More »মাদক ও মোবাইলফোনে আসক্তি থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই
আশরাফুল ইসলাম আসিফ মাদক ও মোবাইলফোনে আসক্তি থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই। এমনি চিন্তা ধারায় এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক ক্রিয়া শিক্ষক আলহাজ্ব তোজাম্মেল হক। সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের দামড়া তোজাম বাজারের প্রতিষ্ঠাতা সাবেক ক্রিয়া শিক্ষক আলহাজ্ব মোঃ তোজাম্মেল হক তোজাম মাস্টার৷ তারই উদ্যোগে এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর ) রোকনপুর দাখিল …
Read More »প্রেমের ফাঁদে ঈমানের ক্ষতি: ভাগ ওয়া লাভ ট্র্যাপসের ইসলামী বিশ্লেষণ
লেখক: মুফতি খোন্দকার আমিনুল আবদুল্লাহ হাফিজাহুল্লাহ মানব জীবনের সবচেয়ে সূক্ষ্ম অনুভূতিগুলোর একটি হলো ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা যখন আল্লাহর সীমারেখা অতিক্রম করে, তখন তা হয়ে ওঠে ধ্বংসের কারণ। আজকের সমাজে “লাভ ট্র্যাপস” বা “ভালোবাসার ফাঁদ” নামে এক ভয়ংকর ফিতনা ছড়িয়ে পড়েছে। অনেক মুসলিম তরুণ–তরুণী এই প্রতারণামূলক সম্পর্কে জড়িয়ে নিজেদের ঈমান, লজ্জা, এবং জীবনের শান্তি হারাচ্ছে। লাভ ট্র্যাপ কী লাভ ট্র্যাপ …
Read More »কবিতা
ফুলের মতো শিশু মোঃ সৈয়দুল ইসলাম ফুলের মতো শিশুরা হিজাব পরে, আরবি শিখতে যায় মক্তব ঘরে। ইমামের কাছে রোজ পড়ে কোরআন, শুনলে মনে হয় পাখি গায় গান। সূরা কেরাত পড়ে সুমধুর সুরে, দখিনা হাওয়ায় সুর যায় বহু দূরে। কচি মনে শিশুরা কালিমা পড়ে, পরকালের শান্তির পুঁজি লয় গড়ে।
Read More »আল্লাহ তাআলা নারীকে একথা বলেননি : “তুমি হিজাব করো” — বরং বলেছেন, “তুমি সৌন্দর্য প্রকাশ করো না”
লেখক : পীরজাদা মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ ইসলাম নারীকে এমন মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে, যা কোনো যুগে, কোনো সভ্যতাই দিতে পারেনি। কিন্তু সেই মর্যাদা রক্ষার জন্য আল্লাহ তাআলার নির্দেশনা কেবল পোশাকের নামকরণে সীমাবদ্ধ নয়। বরং মূল উদ্দেশ্য হচ্ছে নারীসত্তার সৌন্দর্য সংরক্ষণ এবং শালীনতা রক্ষা। আল্লাহ তাআলা কখনো বলেননি— “তুমি হিজাব পরো”, “তুমি বোরকা পরো”, কিংবা “তুমি স্কার্ফ পরো।”তিনি বলেছেন, …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com