গুরুদাসপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

Spread the love

গুরুদাসপুর  প্রতিনিধি.
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী মো. আব্দুল আজিজ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই সভা করেন।
উপজেলা বিএনপির আহŸায়ক ওমর আলী শেখের সভাপতিত্বে সভায় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌর বিএনপির আহŸায়ক দুলাল সরকার ও সদস্য সচিব সুফী আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, যুবদল নেতা শরিফুল ইসলাম বিপ্লব বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রার্থী আব্দুল আজিজ।
জেলা বিএনপির জেষ্ঠ্য আহŸায়ক ও বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বলেন, একসময় সাংবাদিকদের সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কন্ঠরোধ করা হতো। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত তুলে ধরতে পারছেন। আগামী সংসদ নির্বাচনে সাংবাদিকদের বিএনপির পাশে থেকে সহযোগিতা করার আহŸান জানান তিনি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD