আশরাফুল ইসলাম আসিফ
মাদক ও মোবাইলফোনে আসক্তি থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই। এমনি চিন্তা ধারায় এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন সাবেক ক্রিয়া শিক্ষক আলহাজ্ব তোজাম্মেল হক। সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের দামড়া তোজাম বাজারের প্রতিষ্ঠাতা সাবেক ক্রিয়া শিক্ষক আলহাজ্ব মোঃ তোজাম্মেল হক তোজাম মাস্টার৷ তারই উদ্যোগে এক দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর ) রোকনপুর দাখিল মাদ্রাসা মাঠে ৮ টি দলে ফুটবল খেলা হয়। এ খেলা সকাল ৯ থেকে শুরু করে বাছাই করে দুইটি দলকে ফাইনালে নেওয়া হয়। ফাইনাল খেলেন ধাওয়াপুর একাদশ বনাম উপর সিলেট একাদশ। এক প্রকার হাড্ডা হাড্ডি লড়াই করেও কেউ কাউ কে গোল দিতে না পেরে তাদের ট্রাইব্রেকার দেওয়া হয়। পরে ট্রাইব্রেকারে এক গোলের ব্যাবধানে বিজয়ী হয়। ধাওয়াপুর একাদশ। খেলা শেষে বিজয়ীদের ও রানার্সআফদের হাতে পুরস্কার তুলে দেন। আলহাজ্ব তোজাম্মেল হক তোজাম মাস্টার। তিনি বলেন, বর্তমানে মাদক ও মোবাইলফোনে আসক্তি থেকে বের হতে খেলাধুলার বিকল্প নেই। তাই উদ্যোগ নিয়েছি। সামনে আরো বড় পরিসরে আয়োজন করবে।।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com