সারাদেশ

গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষক সমজান আলীর (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লিচু বাগানে পানির মোটরে সংযোগ দেয়ার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বিয়াঘাট বাবলাতলা গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয়রা জানান, সমজান ও তার স্ত্রী জয়গন বেগম বাড়ি থেকে তার টেনে পাশের লিচু বাগানে পানি দিতে মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎপৃষ্ট …

Read More »

ভাঙ্গুড়ায় অবৈধ মাটি কাটায় ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মোঃ মাসুদ রানা (আপেল) (৪৯), পিতা—মোঃ আনছার আলী, গ্রাম—দুধবাড়ীয়া, ভাঙ্গুড়া, পাবনাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) …

Read More »

ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন  ও স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচী পালন করে | উপজেলা পরিষদের হলরুমে উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম লিমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা …

Read More »

তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতী পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। বৃহস্পতি বার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে মানব দেহে পুষ্টির চাহিদা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, …

Read More »

অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

সংবাদ বিজ্ঞপ্তি জ্যেষ্ঠ সাংবাদিক কর্মশালায় বক্তারা অতিরিক্ত চিনি, লবণ (সোডিয়াম), স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাটযুক্ত অতি-প্রক্রিয়াজাত অস্বাস্থ্যকর খাদ্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ। প্যাকেটজাত খাদ্যের সম্মুখভাগে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)-এর প্রচলন খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায়। পাশাপাশি উচ্চ রক্তচাপঘটিত অসংক্রামক রোগ মোকাবেলায় সবার জন্য নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ (২৩ এপ্রিল) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে …

Read More »

রায়গঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

জি,এম স্বপ্না, সলঙ্গা : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ কর্মসূচির সূচনা ঘোষণা করেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী। উদ্বোধনের পর হাসপাতাল চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে  …

Read More »

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন চাটমোহরের মেয়ে অ্যাড.আরিফা সুলতানা রুমা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বা!লাদেশের স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পর সংরক্ষিত নারী আসনে (পাবনা- সিরাজগঞ্জ) প্রথম বিএনপির মনোনয়ন পেলেন পাবনার চাটমোহরের মেয়ে অ্যাড.আরিফা সুলতানা রুমা।ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ তালিকায় স্থান পেয়েছেন পাবনার চাটমোহর উপজেলা সদরের আফ্রাতপাড়া মহল্লার প্রয়াত বিএনপি নেতা হাজী আক্কাস আলী মাষ্টারের বড় …

Read More »

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারের দাফন সম্পন্ন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকালে পার-ভাঙ্গুড়া মাদ্রাসা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার শেষে কবরস্থান সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়। …

Read More »

রায়গঞ্জে “খোলা বার্তা”র ১ম বর্ষপূর্তি উদযাপন

সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে অনলাইন গণমাধ্যম “খোলা বার্তা”র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার ভুইয়াগাতী এলাকায় প্রতিষ্ঠানটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলীর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক মো. একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে …

Read More »

গুরুদাসপুরে দুঃসাহসিকভাবে ৬টি গরু চুরি, সর্বশান্ত পরিবার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে একই পরিবারের ছয়টি গরু চুরির ঘটনায় উপজেলার আনন্দনগর মহল্লাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গভীর রাত ২টা থেকে ৩টার মধ্যে সংঘবদ্ধ একটি চক্র এ চুরির ঘটনা ঘটায় বলে জানা গেছে। চুরির পরপরই আনন্দনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নাইট গার্ড মো. দুলাল বিষয়টি পরিবারকে অবহিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় কিছু ফুটেজ ধারণ হয়েছে। …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD