ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা

Spread the love
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়| “পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন  ও স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচী পালন করে |
উপজেলা পরিষদের হলরুমে উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম লিমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান |এতে উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান ,উপজেলা মৎস্য অফিসার আলী আজম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী ,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম, উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেহেদী হাসান সাগর,ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি মোঃ রায়হান আলী, আরেক অংশের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ,যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক,প্রচার সম্পাদক মেহিদী হাসান,দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আনছারী,সদস্য হাসিনুর রহমান ও বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং  আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| ডা: হালিমা খানম জানান ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহ উৎযাপিত হবে|
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD