বিশেষ খবর

তাড়াশে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘরে ইউপি সদস্যদের চাঁদা দাবীর অভিযোগ

তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলার নওগাঁ ইউনিয়নের বেশ কয়েকটি ঘর নির্মান করে দেন উপজেলা প্রশাসন। কিন্তু নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের দুটি ঘর নির্মানের পরে থেকে রজিনা খাতুন ও নুরুল ইসলামের কাছে সংরক্ষিত নারী সদস্য লতা আকতার ও ২নং ওর্য়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক জন প্রতি তিশ হাজার টাকা …

Read More »

সিংড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের সিংড়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই ইউনিয়ন পরিষদের দুইজন মহিলা সদস্য। এর মধ্যে রয়েছে প্রকল্পের বরাদ্দের অর্থ বন্টনে স্বজনপ্রীতি, ট্যাক্সের টাকা আত্মসাৎ, ২০২০ সালে মার্চ মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে কাবিটা ফান্ড থেকে দেয়া …

Read More »

চলনবিলে ঝড়বৃষ্টিতে নষ্ট হয়ে গেল  মাঝারি আম আর লিচুর গুটি 

মোঃ মুন্না হুসাইন :ফাল্গুন মাসের মাঝামাঝি সময় থেকে প্রায় দিনই সারা দেশে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সদ্য বেড়ে ওঠা লিচু ও মাঝারি আমের গুটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জ শহর ও তাড়াশে বাগান গুলোতে। এতে লোকসানের আশঙ্কায় রয়েছে কৃষক ও বাগান মালিকরা।  তাড়াশ উপজেলার কৃষক লিচু বাগান মালিক তোফায়েল খান বলছেন,  আম ও লিচুর বাগানগুলোয় …

Read More »

নিমগাছী বাজারে অগ্নিকান্ডে ১৫টি দোকান ভূস্মিভিত

স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বাজারের চেয়ারম্যান মার্কেটে অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেক্ষদর্শিরা জানান, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নে নিমগাছী বাজারের মন্দির রোডে আতাউর রহমান তালুকদারের চেয়ারম্যানের টিনসেট মার্কেটে হঠাৎ বানিয়াতী ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মর্হুতের …

Read More »

অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় নির্মাণ কাজ বন্ধ

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের পশ্চিশ সীমানায় ২ টি অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ার ৩ মাস ধরে বন্ধ আছে সরকারী রাস্তা নির্মাণের কাজ । রাস্তাটির নির্মাণ কাজ শুরু না করায় মহল্লাবাসিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, তাড়াশ উপজেলা পরিষদেও পশ্চিশ সীমানায় অডিটোরিয়ামের সামনে থেকে আফাজ উদ্দিন এ্যাডভোকেটের বাড়ীর সীমানা পর্যন্ত ২০১৯-০২০২ অর্থবছরের ৬ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভা …

Read More »

তাড়াশে ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ

তাড়াশ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগা ঁইউনিয়নের দোবিলা ইসলামপুর সিনিয়র আলীম মাদ্রাসার ঘর নির্মাণের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে একটি প্রভাবশালী মহল সরকারি ৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ উঠেছে। ঐ এলাকার সাংবাদিক আব্দুস সালাম এ ঘটনার প্রতিকার চেয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, গত ২০১৮-২০১৯ অর্থ বছরে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের দোবিলা …

Read More »

গুরুদাসপুরে কম্বাইন হারভেস্টার বিতরণ  

আবুল কালাম আজাদ- নাটোর জেলা প্রতিনিধি।। শষ্যভান্ডারখ্যাত চলনবিলাঞ্চলের নাটোরের গুরুদাসপুর উপজেলায় ক’দিন বাদেই শুরু হবে বোরো ধান কাটা মৌসুম। কিন্তু প্রতিবছর এ মৌসুমে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দেয়। করোনার প্রভাবে কৃষকদের কপালে বাড়তি চিন্তার ভাঁজ। সমস্যা সমাধানে চলতি বোরো মৌসুমে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে গুরুদাসপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর । গুরুদাসপুর কৃষি সম্প্রসারন …

Read More »

সিংড়ায় ছুরিকাঘাতে তরমুজ ব্যবসায়ী নিহত

সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের সিংড়ার তরমুজ বিক্রয় নিয়ে তর্কবিতর্কের সময় ক্রেতার ছুরিকাঘাতে জিল্লুর প্রামানিক (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এই ঘটনাটি ঘটে। নিহত জিল্লুর প্রামানিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামানিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিল জিল্লুর। এসময় তরমুজ …

Read More »

চলনবিলে ভরা সবুজ মাঠে ধানের দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

মোঃ মুন্না হুসাইন : চলতি মৌসুমে ফসলি জমির মাঠগুলোতে এখন শোভা পাচ্ছে ইরি-বোরো ধান। ধানের সবুজ রঙে ভরে উঠেছে তাড়াশ সিরাজগঞ্জ উপজেলার বিস্তীর্ণ মাঠ। গত মৌসুমে ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় এবার কোমড় বেঁধে মাঠে নেমেছেন কৃষক কৃষাণীরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলায় মোট ১৮ হাজার ৬০৫ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। তার মধ্যে চলতি ইরি-বোরো মৌসুমে …

Read More »

কীটনাশক দিয়ে মাছ মারা : তাড়াশে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক প্রয়োগ করা পুকুরে মাছ ধরতে নেমে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দুইজন শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো এক শিশু নিহত হয়েছে। শিক্ষার্থী দুজনের নিহতের ঘটনা নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি ফজলে আশিক ও সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী। তাড়াশ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD