স ম আব্দুস সাত্তার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী বাজারের চেয়ারম্যান মার্কেটে অগ্নিকান্ডে ১৫ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেক্ষদর্শিরা জানান, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নে নিমগাছী বাজারের মন্দির রোডে আতাউর রহমান তালুকদারের চেয়ারম্যানের টিনসেট মার্কেটে হঠাৎ বানিয়াতী ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মর্হুতের মধ্যে আগুনের লেলিয়ান শিখায় ১৫ টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থল এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনলে পার্শ্বে থাকা সাংবাদিকের বাসাবাড়ি মার্কেট সহ আরো ৩০টি দোকান আগুন থেকে রক্ষা পায়। এতে এলাকার জনসাধারন ফায়ার সার্ভিসকে ধন্যবাদ কৃজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল অফিসার ইমরান রহমান, থানার ওসি শহিদুল ইসলাম। পরদিন সোমবার সকাল ৯ টায় ইউএনও রাজিবুল আলম, এ্যাসিলান্ড সুবীর কুমার দাশ, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল রিপন,সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ছানা সহ অন্যরা। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com