বিশেষ খবর

সাপ্তাহিক চলনবিল বার্তা

সংখ্যা ০৩ সোমবার ৩১ জুলাই ১৬ শ্রাবণ ১৩ মহররম হজ করার চেয়ে বড় বিষয় হল জীবনব্যাপী হজ ধারণ করা। এটাই হজের আসল সার্থকতা। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সংলাপের বিকল্প নেই  ডেস্ক রিপোর্টঃ ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। সংঘাত, বিশৃঙ্খলা, সন্ত্রাস ও জনদুর্ভোগ সৃষ্টি করে সাধারণ মানুষের সমর্থন অর্জন করা সম্ভব নয়। সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন …

Read More »

মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই ২০২৩

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ,৩১ জুলাই, ২০২৩ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী জুলাই, ২০২৩ সময়ে মানবাধিকার লংঘনের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, এ মাসে বিচারবহির্ভূত হত্যাকান্ড অব্যাহত রয়েছে। দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন, তাদের পরিচয়ে অপহরণের মতো ঘটনা বন্ধ হয় নাই। রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার, গায়েবি মামলা ও পুলিশি বলপ্রয়োগের ঘটনা নিদারুনভাবে বৃদ্ধি পেয়েছে । ডিজিটাল নিরাপত্তা আইনের …

Read More »

শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেয়েছে র‍্যাব ১২

র‍্যাব মহাপরিচালক কর্তৃক অপরাধ দমন ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে অদ্য ৩০  জুলাই ২০২৩ খ্রি.তারিখ রোববার সদর দপ্তরে অনুষ্ঠিত  অপরাধ সভায় শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেয়েছে র‍্যাব ১২, সিরাজগঞ্জ। “বাংলাদেশ আমার অহংকার” এ স্লোগান সামনে  নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ডাকাত দল-অপরাধ চক্র, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যাএবং অপহরণসহ বিভিন্ন …

Read More »

রেস্তোরাঁ মালিকের ২০ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ: নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার অর্জুনপুর গ্রামের মুনছুর মোড় নামক স্থানে বছরের পর বছর ধরে নিয়মিত পাখির মাংস বিক্রি হচ্ছে সেখানে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ জুলাই) রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার এর ঘণ্টা ওই রেস্তোরাঁয় অভিযান চালান এ সময় রেস্তোরাঁ (দোকান) মালিক হাফিজুল ইসলাম এগুলোকে হাঁসের ও কবুতরের মাংস বলে দাবি করেন। পাখির মাংস চেনার জন্য সময় নিতে হয়। পরে বিভিন্ন প্রকারের মাংসের মূল্য জেনে এবং উপস্থিত ক্রেতাদের সাক্ষ্য – প্রমাণের ভিত্তিতে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি। শামুকভাঙা, ডাহুক, বক, ঘুঘু, কুড়া, বালিহাঁস, রাঁতচোড়াস এমন নানা প্রজাতির পাখি জবাই করে প্রতিদিন মাংসের চপ করা হচ্ছে নিভৃত পল্লীতে। পথচলতি মানুষ থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয় স্বজন খেতে আসছেন এসব পাখির মাংস। অথচ বন্যপ্রাণী আইন অনুযায়ী পাখির মাংস বেচাকেনা দণ্ডনীয় অপরাধ। শুক্রবার রাতে সরেজমিন দেখা যায়, নিভৃত পল্লীতে প্রায় ১৫ বছর ধরে নিজ বাড়িতেই দোকান করে বসেছেন, সদর উপজেলার অর্জপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম। এক সময় সৈনিকে চাকরি করতেন। কয়েক বছর পর চাকরিচ্যুত হন তিনি। প্রথমে ছোট পরিসরে ব্যবসা শুরু করলেও বর্তমানে তিনি বড় আকারেই এ ব্যবসাটি পরিচালনা করছেন । রেস্তোরাঁর ভেতরে সারি সারি গামলা ঢাকনা দিয়ে ঢেকে রাখা। সেসব গামলায় নানা প্রজাতির পাখির মাংস রান্না করে রাখা হয়েছে। কোন মাংসের চপ খাবেন, মানুষজন ঢাকনা উল্টে দরদাম করছেন। এরপর পছন্দসই মাংস নিয়ে রেস্তোরাঁয় বসে খাচ্ছেন। যেকোনো প্রজাতির পাখির এক টুকরা মাংসের দাম রাখা হয় ১২৫ থেকে ১৫০ টাকা। স্থানীয়রা বলছেন, হাঁস, মোরগ, কোয়েল ও কবুতরের মাংসের বাইরে প্রতিদিন দুই থেকে সর্বোচ্চ ছয় প্রজাতির পাখির মাংস পাওয়া যায়। এসব পাখির মাংস তাঁদের সরবরাহ করেন স্থানীয় পাখিশিকারিরা। ফাঁদ পেতে অথবা বিষটোপ দিয়ে শিকারিরা জেলার লালপুর, সিংড়ার চলনবিল এবং হালতিবিল জলাভূমি থেকে পাখি ধরে বাড়িতে নিয়ে যান। পরে জবাই করে পালক ছাড়িয়ে পলিথিনে মুড়িয়ে মাংস এই দোকান মালিকদের কাছে সরবরাহ করেন। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, কোনো পাখি বা পরিযায়ী পাখির মাংস কেনাবেচা অপরাধ।  আইনে ছয় মাসের কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের পাশাপাশি উভয় দণ্ডের বিধান রয়েছে। প্রাথমিক অবস্থায় তাকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পরে যদি তিনি এবস কাজ বিরত না থাকেন, তা বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে।

Read More »

হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত ব্যক্তি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩ দিন যাবত অজ্ঞাত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কোনো কথা বলতে না পারায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৭৫ বাছর। হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৫ নম্বর বেডে তাকে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মশিন্দা ইউপি সদস্য মো. রাশিদুল ইসলাম। তিনি …

Read More »

তাড়াশে কয়লার সন্ধান মিলেছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র সেচযন্ত্রের পাইপ বোরিং করতে গিয়ে উঠে এসেছে কয়লা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায় এবং উত্তোলিত কয়লা মনের আনন্দে যে যার মতো খুঁটে বাড়িতে নিয়ে যায়। গতকাল (২৯ জুলাই) শনিবার সন্ধ্যায় এ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তালম ইউনিয়নের নামা সিলোট গ্রামের বাসিন্দা মো. শিহাব উদ্দিন বিএডিসি …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD