তাড়াশ

বিনসাড়া স্কুলের ভবন উদ্বোধন

এম এ মাজিদ :  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে।গত শনিবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের  সংসদ সদস্য ডা: অধ্যাপক আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান  মো: মোক্তার হোসেন , উপজেলা জাতীয় চার নেতা পরিষদের সাধারণ …

Read More »

তাড়াশে ১৩৬ টি বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: তাড়াশে গণপিটুনিতে মানুষ হত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিশ্চিত করতে গোটা উপজেলায় ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়গুলোতে পৃথকভাবে আয়োজিত এসব সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার ১৩৬টি বিদ্যালয়ের ঐ সমাবেশগুলোয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মায়েরা এবং সমাজের সচেতন ব্যক্তিরা অংশ নেন।

Read More »

তাড়াশে সচেতনতামূলকর‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: “গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগানে তাড়াশে ছেলে ধরা ও মাথা কাটা গুজব সংক্রান্ত সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে র‌্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ। পরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় …

Read More »

অনির্দিষ্ট কালের জন্য টেলিফোন সেবা বন্ধ

চলনবিল বার্তা ডেস্ক: তাড়াশ উপজেলা সদরে সরকারী বিটিসিএল এর সকল টেলিফোন সেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেছে।গত ৪ মাস পূর্বে তাড়াশ টেলিফোন এক্সচেঞ্জ এর মেশনটি বিকল হয়ে গেলে এই অচলাবস্থার সৃষ্টি হয় যা এখন পর্যন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই মেশিন নষ্ট হলে তা মেরামতের জন্য ঢাকায় নিয়ে গেলে অদ্যাবধি সেটা ওখানেই পড়ে আছে। কারণ, মেশিনটি এখনো মেরামত করা …

Read More »

তাড়াশে ১০টি সেতু ব্যবহারে দুর্ভোগ

গোলাম মোস্তফা: তাড়াশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে নির্মিত ১০টি সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুগুলো ব্যবহারে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামের সেরাজপুর খালের ওপর নির্মিত সেতুটিতে দু’বছরেও সংযোগ সড়কের কাজ না হওয়ায় অবশেষে স্থানীয়রা স্বেচ্ছা শ্রমে ঐ সেতুর সংযোগ সড়ক নির্মাণ করে নিয়েছেন। আর বারুহাস …

Read More »

তাড়াশে চলনবিল বার্তা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 গোলাম মোস্তফা :  সিরাজগঞ্জের তাড়াশে চলনবিল বার্তা নামে একটি সরকারি অনুমোদন প্রাপ্ত সাপ্তাহিক পত্রিকার দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চলনবিল বার্তা’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ্ মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা …

Read More »

তাড়াশ পাবলিক লাইব্রেরীর নির্বাচন মোজাম্মেল সম্পাদক

লুৎফর রহমান : তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৫ জুলাই সকাল ১০ টা হতে দুপুর ২টা পযর্ন্ত বিরুতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২ জন ভোটারের মধ্যে ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সম্পাদক পদে মো: মোজাম্মেল হক মাসুদ ২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধী প্রভাষক মোত্তালিব হোসেন শিশির ১৫ ভোট। …

Read More »

তাড়াশ সদরে গরু-মহিষের হাট

স্টাফ রির্পোটার:  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ নব গঠিত পৌরসভার উদ্যোগে গত শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ইফফাত জাহানের সভাপতিত্বে পুরাতন বাঁশ বাজারে গরু মহিষের হাট উদ্বোধন করা হয়েছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরু মহিষের হাট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান , তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, …

Read More »

মানবতার ফেরিওয়ালা অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি

মোঃ শামিউল হক শামীম : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) সংসদীয় আসনটি একসময় বিএনপির দখলে ছিল। ২০০৮ সালে আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক হোসেন তালুকদারের হাত ধরে পুনরুদ্ধার হয় একচেটিয়া কৃষি নির্ভরশীল এলাকা নিয়ে গঠিত এই আসন। ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদার দ্বিতীয় বারের মতো আবারো সংসদ সদস্য নির্বাচিত হন । ওই বছরই হৃদরোগে আক্রান্ত হয়ে গাজী …

Read More »

দেশীগ্রামে প্রতিবন্ধীদের চক্ষু ক্যাম্প

স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী ব্যাক্তিদের চক্ষু সেবা প্রদানের জন্য বিশেষ চক্ষু শিবির আজ ২৩ জুলাই তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিদষ হলরুমে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জ এর আয়োজনে ইউকে এইড এর অর্থায়নে, সাইটসেভার্স বাংলাদেশ এর সহযোগীতায় প্রধান অতিথি দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান মো: আব্দল কুদ্দুস এই ক্যাম্পের উদ্বোধন করেন। চক্ষু শিবির পরিচালনা করেন, চক্ষু বিশেষজ্ঞ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD