তাড়াশের মাধাইনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

Spread the love

তাড়াশ প্রতিনিধি :  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন ২০২০-২০২১অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
অগত রবিবার ,৩১মে সকালে মাধাইনগর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মোঃ আবু হাসান মির্জ এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বাসুদেব ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহ স্থানীয় গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ২০২০-২০২১ অর্থবছরের মাধাইনগর ইউনিয়নের সম্ভাব্য আয় ১ কোটি ৭৮ লাখ ৬৩ হাজার ৩ শত ২০ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৫ হাজার ৪০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২ শত ৮০ টাকা । এছাড়াও করোনা ১৯ প্রতিরোধে সচেতনামূলক প্রচারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারনণ মানুষ সামাজিক দুরুত্ব বজায় রেখে অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। পরে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিন্ধান্ত নেয়া হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD