তাড়াশে টিএলসি কর্মকর্তার লাশ উদ্ধার

Spread the love

বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের ব্যাচেলর কোয়াটারের টয়লেট থেকে রবিবার সকালে পুলিশ রফিকুল ইসলাম (৫০) নামের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছেন। তিনি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যহ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান (টিএলসি)। তার গ্রামের বাড়ি রংপুর সদরের রামবল্লভপুর এলাকায়।
এ বিষয়ে ওই কোয়াটারেররান্নার বুয়া মছিরন বিবি জানান, সকালে রান্না করতে এসে গেট ভিতর থেকে বন্ধ পাই। অনেক ডাকাডাকি করেও সারা শব্দ না পেয়ে উপজেলা জনস্বাস্থ্য বিভাগের লোকজনকে জানাই। তারা এসেও ডাকাডাকি করেন। কিন্তু এতে কোন সারা না পেয়ে অবশেষে উপজেলা জনস্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের মোয়াজ্জিন আবুল কালাম মই দিয়ে ছাঁদে উঠে সিড়ি বেয়ে নিচে নেমে গেট খুলে দেন। এরপর সবাই ভিতরে গিয়ে তার লাশ বাথরুমের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করেন।এ বিষয়ে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম বলেন,নিহতর পরিবারের দাবী এটা তার স্বাভাবিক মৃত্যু। এর কারণ হিসাবে তারা জানিয়েছেন। রাতে তাদের সাথে ফোনে কথা হয়। তখন তিনি জানান,তার ডায়বেটিকক্স বেড়ে গেছে। এ ছাড়া তিনি হার্টের রুগি ছিলেন। টয়লেট ফিরে উঠে আসার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। এ ছাড়া লাশের ময়নাতদন্ত করতে চাইলেও তার পরিবার রাজি না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাদের কোন অভিযোগ না থাকায় থানায় কোন মামলা হয়নি । এ বিষয়ে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জামাল মিয়া শোভন বলেন, নিহতর মরদেহের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD