বিশেষ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহিষলুটি বাজারে শনিবার (৩০ মে) রাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১২)। এ সময় দুই ব্যক্তির কাছে থেকে ২৫৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ০৪ টি মোবাইলসেট ও ০৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যা ব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প থেকে বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ব্যক্তি হলেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কালিকাপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আসলাম হোসেন (৩৮), কৈচারপাড়া গ্রামের আহসান হাবীবের ছেলে মিজানুর রহমান (৩২)। র্যা ব-১২ এর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, উপজেলার মহিষলুটি বাজারে নাটোর টু ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করি। এ সময়ে ঢাকা অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করেন। পরে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com