তাড়াশের দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের বাজেট ঘোষণা সভা

Spread the love

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন ২০২০-২০২১অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১মে) সকালে দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ ফরিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সহ স্থানীয় গণমান্য ব্যক্তি। ২০২০-২০২১ অর্থ বছরের দেশীগ্রাম গুড়পিপুল ইউনিয়নের সম্ভাব্য আয় ২ কোটি ৮২ লাখ ২৬ হাজার ৯ শত ১৪ টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৯শ ১৪ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ । এছাড়াও করোনা ১৯ প্রতিরোধে সচেতনামূলক প্রচারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারন মানুষ সামাজিক দুরুত্ব বজায় রেখে অংশ নিয়ে উন্মুক্ত বাজেট সভায় তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। পরে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ড সহ যাবতীয় সিন্ধান্ত নেয়া হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD