লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশ হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ও কর্মচারীদের ওপর ঠিকাদারের লোকজনের সন্ত্রাসী হামলা প্রতিবাদে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ও কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডা. জামাল মিঞা শোভন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ মে আমি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের খাবার সঠিক দেয়া হচ্ছে কিনা তা দেখার জন্য রান্না ঘরে গেলে হঠাৎ করে কোন কিছু বুঝে উঠার আগেই পথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজের সন্ত্রাসী বাহিনী গোলাম মোস্তফা সিদ্দিকুর রহমান বাহাদুর ও শহিদুল সোহেল ওরফে মাসুদ রান্না ঘরের কাঠখরি দিয়ে মারপিট শুরু করে।
ওই দিনই উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাড়াশ থানায় মামলা করা হয়।
অথচ এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না। তাই প্রশাসনের কাছে জোর দাবী জানাই সন্ত্রীদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন ২ জুন থেকে প্রতিদিন কালোব্যাজ ধারণ, আগামী ৬ জুন থেকে ৭ জুন সকাল ১০টা থেকে একঘন্টা কলম বিরতি পালন করবেন। এই সময়ের মধ্যে আসামী গ্রেফতার না হলে ৮জুন থেকে সকল কর্মকর্তা ও কর্মচারী মিলে হাসপাতালে কর্ম বিরতি পালন করা হবে
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. আব্দুর রাজ্জাক, ডা. রুমন খান, ডা, উম্মে হাবিবা রুপাসহ সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com