ঢাকা: মিশরের এক সামরিক আদালত মঙ্গলবার সবমিলিয়ে ২৫৩ জনকে যাবজ্জীবন দিয়েছে। এছাড়া অভিযুক্ত আরো ২০৩ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা করেছে ওই আদলত। এক বিবৃতিতে দেশটির সরকারি বার্তা সংস্থা মিনা জানিয়েছে, মঙ্গলবার আলেক্সজান্দ্রিয়ার এক সামরিক আদালত কায়রোর বেহেরিয়া এলাকায় একটি পুলিশ স্টেশন ও এক সরকারি ভবনে অগ্নিসংযোগের পৃথক দুটি মামলায় এই সাজা ঘোষণা করেছে। ২০১৩ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট …
Read More »আন্তর্জাতিক
যুদ্ধজাহাজ প্রত্যাহার করবেন না: ওবামাকে হুঁশিয়ারি
ইন্টারন্যাশনাল ডেস্ক : পারস্য উপসাগর থেকে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রত্যাহারের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুঁশিয়ার করা হয়েছে। ন্যাটোর সাবেক সুপ্রিম কমান্ডার ও মার্কিন অ্যাডমিরাল জেমস স্ট্যাভিরাইডিস বলেছেন, আমেরিকার নৌবাহিনীতে এখন ১১টি পরমাণু শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ সক্রিয় রয়েছে। কিন্তু আমি বুঝতে পারি না কেন এমন একটি যুদ্ধজাহাজ স্থায়ীভাবে পারস্য উপসাগরের মতো বিপজ্জনক জায়গায় মোতায়েন রাখা হয় না। সাবেক …
Read More »চীনে টাইফুন সুডেলরের আঘাতে প্রাণহানির সংখ্যা ১৭
ইন্টারন্যাশনাল ডেস্ক : চীনে টাইফুন সুডেলরের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৭। নিখোঁজ রয়েছেন আরো ৫ জন। ফুজিয়ান ডেইলির খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের নিংদে এলাকায় ভূমিধসে তিন জনের প্রাণহানি হয়েছে। এছাড়া বন্যায় আরো একজন ভেসে গেছে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এর আগে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, পার্শ্ববর্তী ঝেজিয়াং প্রদেশে ১৪ …
Read More »নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপের ৭০ বছর পালিত
ইন্টারন্যাশনাল ডেস্ক : জাপানের নাগাসাকি শহরে যুক্তরাষ্ট্রের আণবিক বোমা নিক্ষেপের ৭০ বছর পালিত হয়েছে। হিরোশিমায় বোমা হামলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ই অগাস্ট যুক্তরাষ্ট্র দ্বিতীয় পারমাণবিক বোমাটি ফেলেছিল জাপানের নাগাসাকি শহরে। ওই হামলায় শহরের ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। গতকাল রোববার এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে নাগাসাকি দিবসের প্রধান অনুষ্ঠান শুরু হয়েছে নাগাসাকি পিস পার্কে। শুরুতে বোমা নিক্ষেপের …
Read More »আরব দেশগুলোতে জার্মান অস্ত্র বিক্রি ৫০ ভাগ বেড়েছে
ইন্টারন্যাশনাল ডেস্ক : মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মান অস্ত্র রফতানি হার ৫০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় অস্ত্র রফতানির এ হার বেড়েছে। এ ছাড়া, অস্ত্র আমদানি কারকদের পছন্দের শীর্ষে জার্মানির তৈরি ট্যাংক রয়েছে বলেও জানা গেছে। জার্মান সাময়িকী ডার স্পাইগাল-এর প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি বিদেশে সামরিক সরঞ্জাম রফতানি …
Read More »১৫৯ অভিবাসীর দেশে ফেরা হল না
জিটিবি নিউজ ডেস্ক : সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমারে উদ্ধার হওয়া আরও ১৫৯ জন বাংলাদেশির দেশে ফেরা আবার আটকে গেছে। গতকাল বুধবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। মিয়ানমারে ভয়াবহ বন্যা ও ভারি বর্ষণের কারণে অভিবাসী হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। গতকাল দুপুরে এই ১৫৯ জন অভিবাসীকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা ছিল। এর আগে গত ৩০ জুলাই তাঁদের দেশে …
Read More »ডেঙ্গুর আক্রমণ ঠেকাতে বিশেষভাবে জীবাণুমুক্ত ও অনুৎপাদনশীল মশা উৎপাদনের সিদ্ধান্ত নেয় চীন
চীনের একটি প্রতিষ্ঠানে মশা উৎপাদন করা হচ্ছে । মশা বিরক্তিকর আর বিপদজনক। ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের কারণ মশা। কিন্তু কোনো প্রতিষ্ঠান মশা উৎপাদন করছে এ কথা শুনলে আশ্চর্য লাগারই কথা। কিন্তু এমন ঘটনাই ঘটেছে চীনে। দেশটির গোয়ানডং রাজ্যের এক কারখানার আধুনিক প্রযুক্তি সুবিধার পরীক্ষাগারে প্রতি সপ্তাহে লাখো মশা উৎপাদন করা হচ্ছে আবার পরে তা ছেড়ে দেওয়া হচ্ছে বাইরের পরিবেশে। ভাবছেন …
Read More »মার্কিন কংগ্রেসে প্রস্তাব: ত্রুটিপূর্ণ নির্বাচনের পর থেকেই বাংলাদেশের স্থিতিশীলতা উদ্বেগজনক
ডেস্ক : ‘বাংলাদেশ গোলযোগের মধ্যে রয়েছে। গত বছর ত্রুটিপূর্ণ নির্বাচনের পর থেকেই এ দেশের স্থিতিশীলতা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উদ্বেগ’ এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক হাউজ অব ফরেন অ্যাফেয়ার্স সাব কমিটির সদস্য, রিপাবলিকান দলের কংগ্রেসওমেন তুলসি গাব্বার্ড। বুধবার কংগ্রেসে উত্থাপিত এক প্রস্তাবে তিনি ওই অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকারের প্রতি মানবাধিকার রক্ষায় তৎপরতা বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে …
Read More »ইঁদুর নামিয়ে নিল ভারতীয় বিমান
অার্ন্জাতিক ডেস্ক : বিমানে ইঁদুর থাকার কারণে গন্তব্যে রওনা দিয়েও মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান। খবর ডেইলি মেইলের। বৃহস্পতিবার প্রায় ২০০ যাত্রী নিয়ে দিল্লি থেকে ইতালির মিলানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১২৩ বিমানটি। প্রায় দুই ঘণ্টার পথ পেরিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি যখন পাকিস্তানের আকাশে তখন বিমানের কয়েকজন কর্মী ও যাত্রীর নজরে পড়ে …
Read More »মোল্লা ওমরের যবনিকা পতন
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা ওমর মারা গেছেন বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে। তবে সন্ত্রাসী এই গোষ্ঠীর পক্ষ থেকে তাদের শীর্ষ নেতার মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর বিবিসির আফগান তালেবানের এই নেতা জনবিচ্ছিন্ন জীবনযাপন করতেন। দুই থেকে তিনদিন আগেই তার মৃত্যু হয় বলে আফগান সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছেন। তবে তারা বিস্তারিত কিছুই জানাননি। …
Read More »
চলনবিল বার্তা chalonbeelbarta.com