লাইফস্টাইল

তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের

সংবাদ বিজ্ঞপ্তি  প্রজ্ঞা-আত্মা’র গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত তামাক বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে একটি বাধা হিসেবে কাজ করছে। বিশেষ করে অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা তামাক। দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ মারা যায় তামাকের কারণে। এই ব্যাপক মৃত্যু হ্রাস, …

Read More »

তাড়াশে সার চুরি নিয়ে ধোঁয়াশা- ডিলার না কর্মচারী দায়ী তা তদন্ত সাপেক্ষ

বিশেষ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে পুরোদমে রোপা আমনের আবাদ শুরু হয়েছে। বিশেষ করে টিএসপি সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে এ আবাদের সময়। অথচ, সারের ঘাটতির সুযোগ নিয়ে চুরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে পার্থ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিসিআইসি ও বিএডিসির ডিলার রজত ঘোষের বিরুদ্ধে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এদিকে ডিলার রজত ঘোষ নিজের অপরাধ ধামাচাপা দিতে তার …

Read More »

আইন বাস্তবায়ন, করফাঁকি, চোরাচালান রোধে তামাক বিক্রেতার নিবন্ধন জরুরি

স্থানীয় সরকার আইন অনুসারে তামাক ও সিগারেট বিক্রিতে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ সিগারেট ও তামাক বিক্রেতার লাইসেন্স না থাকায় তারা তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে । ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রিসহ অবৈধ সিগারেটও বিক্রি করছে। এভাবে প্রতিনিয়ত আইনভঙ্গের পরও এ সকল তামাক ও সিগারেট বিক্রিতাকে জবাবদিহিতা নিশ্চিত করা যাচ্ছে না। সিগারেট কোম্পানিগুলো সুকৌশলে তামাক ও সিগারেট বিক্রিতাদের ব্যবহার করে কর ফাঁকি ও আইন লঙ্ঘন করে আসছে, আর এ জন্যই সিগারেট কোম্পানিগুলো নিজেদের স্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইনে সিগারেট বিক্রিতে নিবন্ধনের বিরোধীতা করে আসছে। স্থানীয় সরকার গাইডলাইন অনুসারে ৪৩ পৌরসভায় ৪১৫৫টি লাইসেন্স হয়েছে যাতে সরকার ৮৩ লাখ ২০ হাজার টাকা রাজস্ব পেয়েছে; স্থানীয় সরকার প্রতিষ্ঠান পেয়েছে ২০ লাখ ৭৭ হাজার টাকা। দেশে ১ লাখ ৫০ হাজার সিগারেট/ তামাক বিক্রেতা আছে, লাইসেন্স হলে সরকারের রাজস্ব আয় হবে ৩০ কোটি টাকা পরিমাণ রাজস্ব লাভ হবে, একই সাথে চোরাচালান এবং অবৈধ কর ফাঁকি রোধ করা সম্ভব হবে।আজ১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১ টায় বিজয়নগরস্থ ফার্স হোটেলের সভা কক্ষে অসরকারী সংস্থা এইড ফাউন্ডেশন এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের যৌথ উদ্যোগে “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণে নির্দেশিকা বাস্তবায়নের সফলতা ও চ্যালেঞ্জ: অভিজ্ঞতা বিনিময়” শীর্ষক একটি সভা বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়ক জনাব সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসাবে আলোচনা করেন জনাব মো: মাহমুদুল হাসান, এনডিসি, মহাপরিচালক, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ, স্থানীয় সরকার বিভাগ, জনাব মো. আখতারউজ-জামান, মহাপরিচালক, এনটিসিসি (যুগ্ম সচিব), স্বাস্থ্যসেবা বিভাগ, জনাব মোহাম্মদ হামিদুর রহমান খান, সাবেক সিনিয়র সচিব, ন্যাশনাল কনসালটেন্ট ভাইটাল ষ্ট্রাটেজিস, জনস্বাস্থ্য বিষয়ক নীতি বিশ্লেষক জনাব এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন। এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা প্রেজেন্টেশন উপস্থাপনের মাধ্যমে এলজিআই গাইডলাইনটি বাস্তবায়নের বর্তমান চিত্র তুলে ধরেন। সভাটি সঞ্চালন করেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রোগাম অফিসার আবু নাসের অনীক। আলোচনায় অংশগ্রহণ করেন তামাক নিয়ন্ত্রণে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় আলোচকগণ আরো বলেন, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কার্যকর ভূমিকায় জানুয়ারী ২০২১ এ ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ প্রকাশিত হয়। তামাকজাত দ্রব্যের (বিশেষকরে সিগারেট/বিড়ি) যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণ ও বিক্রয় সীমিতকরণে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’ একটি যুগান্তকারী পদক্ষেপ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’র ৮ এর ৮.১ এ বলা হয়েছে,‘তামাকজাত দ্রব্যের বিক্রয়কেন্দ্র বা যেখানে তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় হবে তার জন্য আবশ্যিকভাবে পৃথক লাইসেন্স প্রদান করা এবং প্রতি বছর নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে আবেদনের মাধ্যমে উক্ত লাইসেন্স নবায়ন করা।’ বর্তমান অবস্থায় তামাকজাত দ্রব্য বিক্রয়ে কোন প্রকার নিয়ন্ত্রণ নেই। লাইসেন্সিং ব্যবস্থা তামাকজাত দ্রব্য বিক্রয়কে সীমিতকরণ করতে সাহায্য করছে। বিক্রয় সীমিত করা সম্ভব হলে এর ব্যবহারও একসময় কমে আসতে বাধ্য। ৩৭ টি পৌরসভায় ইতিমধ্যে তামাক বিক্রেতাদের জন্য লাইসেন্স প্রদান প্রক্রিয়া চালু করেছে। এসব প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত মোট ৪,১৫৫ জন বিক্রেতাকে লাইসেন্স প্রদান করা হয়েছে, যা …

Read More »

সিংড়ায় হেফাজতে ইসলামের উপদেষ্টা হলেন সাংবাদিক মোল্লা মোঃ  রানা

সিংড়া( নাটোর) প্রতিনিধি হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোরের সিংড়া পৌর শাখার উপদেষ্টা হলেন সিংড়া প্রেসক্লাব ও হিলফুল ফুজুল বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা।গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব সিংড়া হামিদিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় সংগঠনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাদানীর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে মুফতি সৈয়দ মোল্লাকে সভাপতি ও মুফতি ইউসুফকে সাধারণ সম্পাদক করা হয়।পৌর …

Read More »

নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. ভালো কর্ম করলে ভালো ফল মেলে। তার প্রকৃষ্ট উদাহরণ গুরুদাসপুরের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। আদর্শ ও নীতিবান এই শিক্ষক নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ১৯৯৩ সালে সহকারী শিক্ষক …

Read More »

তাড়াশে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

শফিকুল ইসলামঃ সিরাজগঞ্জের তাড়াশে চাঁদাবাজির অভিযোগে মোঃ হাফিজুর রহমান নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠন। হাফিজুর রহমান তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি এবং পেশীশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। শুক্রবার (১২সেপ্টেম্বর ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত সংবাদ …

Read More »

চারদশক পর চলনবিলে হেইয়াবোল

আলী আক্কাছ, গুরুদাসপুর (নাটোর) : চারদশক পর হঠাৎ জেগে উঠলো চলনবিল। ১শ’ ফিটের বাহারি নৌকাগুলোর বাইচ দেখতে বিলের দুইপাড়ে লাখো মানুষের ঢল। মুহুর্মুহু বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এগিয়ে চলছে একেকটি নৌকা। সেই শব্দে তাল মিলিয়ে গর্জন করে উৎসুক দর্শনার্থীরা প্রেরণা দিচ্ছিল বাইচের নৌকায়। বেরসিক বৃষ্টি বাধা হতে পারেনি অদম্য প্রতিযোগিদের। আল্লাহ-রাসুলের নাম নিয়ে হেইয়াবোল-হেইয়াবোল সহ নানা শ্লোক আর নেচে গেয়ে …

Read More »

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেতা বাকী বিল্লাহ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি  পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকি বিল্লাহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান। তার বাড়ি …

Read More »

মুসলমান ও দুর্গাপূজা: ইসলাম কী বলে?

 মুফতি খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ হাফিজাহুল্লাহ ভূমিকা: ঈমান ও জীবনচর্চার মূল ভিত্তি মুসলমান জীবনের মূল ভিত্তি হলো কালেমা তাইয়্যিবা—লা-ইলাহা ইল্লাল্লাহ। এটি শুধু একটি বাক্য নয়, বরং মুসলিমের জীবন, চিন্তা ও আচরণের মূলদিশা। এর মাধ্যমে মুসলিম ঘোষণা করে যে, তার সকল ভক্তি, আনুগত্য ও ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। অন্য কারও সামনে সিজদা করা, ভক্তি প্রকাশ করা বা পূজা করা মুসলমানের …

Read More »

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে সদর থানা এলাকা  ০১ জন গ্রেফতার ও ০১

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। ১।এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ …

Read More »

Website Design, Developed & Hosted by ALL IT BD