চাটমোহরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দূর্ভোগ

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌর সদরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত দু’দিনের বৃষ্টিকে তলিয়ে গেছে স্কুল মাঠ। কাদা-পানিতে একাকার মাঠটি। কাদা আর পানি মারিয়ে স্কুলের শিশু শিক্ষার্থী আর শিক্ষকদের স্কুল ভবনে যেতে হচ্ছে।

স্কুলের পাশের পাকা সড়ক এবং স্কুল ভবনগুলো উচু আর মাঠ অনেক নিচু। ফলে বৃষ্টি হলেই পানি জমে যেন খালে রূপ নেই। বিদ্যালয়ের মাঠটি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। মাঠটি অধিকাংশ সময় কাদা পানিতে পরিপূর্ণ থাকে। যার কারণে কোন এসেম্বলী করা সম্ভব হয় না। পানি মারিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চলতে হচ্ছে।স্কুল মাঠে জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন কোন এ্যাসেম্বলি, প্যারেট, কুচকাওয়াজ, খেলাধুনা বন্ধ রয়েছে। এছাড়া সাধারণ পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চাটমোহর নতুন বাজার হাট ও বাজার সংলগ্ন হওয়ায় স্কুল মাঠে প্রতি কোরবানী ঈদের আগে গরু-ছাগলের হাট বসানো হয়। এছাড়া স্কুলের জায়গায় প্রতি বুধবার সাপ্তাহিক গরুর হাট, প্রতিদিনের মাছের আড়তসহ অন্যান্য পণ্যসামগ্রীর হাট বসানো হয়।চাটমোহর পৌরসভা কর্তৃপক্ষ হাটটি ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব আদায করছে। কিন্তু স্কুলের মাঠের কোন উন্নয়ন করা হচ্ছে না। স্কুল তহবিলে এজন্য কোন অর্থ বরাদ্দ দেওয়া হয় না। ইজারাদার ইচ্ছেমতো স্কুল মাঠ ও স্কুলের পাশের জায়গা ব্যবহার করে থাকেন। পৌরসভাও স্কুলের উন্নয়নে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছেন না। স্কুল মাঠের বেহাল অবস্থার চিত্র চাটমোহর পৌরসভার প্রশাসককে অবগত করানো ছাড়াও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও আলোচনা করা হয়েছে। কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা কাকলী জানান, স্কুল মাঠের উন্নয়ন জরুরী। স্কুল মাঠে শিক্ষার্থীদের এসেম্বলী করানো যায় না। স্কুলে জায়গা ও মাঠে পৌরসভার হাট বসে। অথচ মাঠটির উন্নয়নের তাদের কোন পদক্ষেপ নেই। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।চাটমোহর পৌসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী বলেন, বিষয়টি প্রধান শিক্ষক প্রশাসক বরাবর আবেদন করলে, আমরা ব্যবস্থা নিতে পারবো। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ও পৌর পরিষদের সদস্য মোঃ আব্দুল গণি জানান, বিষয়টি বারবার বলা হয়েছে। এই মাঠটির উন্নয়ন খুবই দরকার। আমি এ ব্যাপারে আবারো উদ্যোগ নেবো।উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপিত হলে পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে জানান।

 

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD