গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে উজ্জ্বল নক্ষত্র সায়র আজাদ নানক এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পিতা গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিকুলতার মধ্য দিয়ে পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১১৯১ নম্বর পেয়েছে সে।
জানা যায়, নানকের রয়েছে অনেক প্রতিভা। সে অভিনয় ও আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে। লেখাপড়ার পাশাপাশি দৌড়, বাস্কেট বল, ফুটবল, ভলিবল, সাঁতারেও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রেখেছে সে। তবলা-গিটারেও রয়েছে তার অনবদ্য দক্ষতা। বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে শতাধিক সার্টিফিকেট অর্জন তার শিক্ষাজীবনকে করেছে আরো সমৃদ্ধি। শুধু তাই নয়- নানক বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের নিয়মিত অভিনয় ও আবৃত্তি শিল্পী।উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ির সন্তান নানক। তার বাবা সোনাবাজু সরদার কাজিমুদ্দিন কারিগরি এন্ড বিএম কলেজের অধ্যক্ষ এসএম আবুল কালাম আজাদ ও মা সহকারী অধ্যাপক মোছা. নূরুন্নাহার ইথার।নানকের মা জানান- অসুস্থ স্বামীর সেবা ও ছেলের পড়াশোনা নিয়েই তাকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নানকের প্রতিভার জুরি নেই। নানক ভবিষ্যতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়। #
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com