রাতুল ইসলাম সুমনঃ স্পেশাল অলিম্পিকস পাবনা সাব চ্যাপ্টারের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন কৃতি খেলোয়ারদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন এবং ২০২৭ সালে চিলিতে অনুষ্ঠিত ওয়াল্ড সামার গেমসে অংশগ্রহনকারী খেলোয়ারদের পরিচিতি ও প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করা হয়।গতকালসকালে এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার ফি ম সামসুল আরেফিন জিমনেশিয়ামের হল রুমে জেলা প্রশাসক ও স্পেশাল অলিম্পিকস পাবনা সাব চ্যাপ্টারের সভাপতি মো: আমনিুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার স্পেশাল অলিম্পিকস পাবনা সাব চ্যাপ্টারের সহ-সভাপতি আবু আশরাফ ও পৌর প্রশাসক মো: খায়রুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পেশাল অলিম্পিকস পাবনা সাব চ্যাপ্টারের সাধারন সম্পাদক রেজাউল হোসেন বাদশা।
—
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com