ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) ভাঙ্গুড়া পৌরসভা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন,ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোঃ আলতাব হোসেন,পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগে ভাঙ্গুড়ার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

চলনবিল বার্তা chalonbeelbarta.com