তাড়াশে মালিকানা সম্পত্তি জোরপূর্বক দখল করে পুকুর খননের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর

Spread the love
মো: মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামে মালিকানাধীন ধানি জমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক আফছার আলী ওরফে মোঃ আবু সাঈদ প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধাইনগর ইউনিয়নের ১৩৯ নং উত্তর মথুরাপুর মৌজার আরএস ৪১ নং খতিয়ানের আরএস ১৫৬ দাগের ১.৩০ একর ধানি জমির মালিক নাড়া তেঘরী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আফছার আলী। অভিযোগ অনুযায়ী, একই উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের মৃত দই মুদ্দিনের ছেলে মোঃ আব্দুর আলিম জমির মালিকের অনুমতি ছাড়াই জোরপূর্বক ওই জমিতে পুকুর খনন করছেন।ভুক্তভোগীর দাবি, জমিতে পুকুর খননের বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তাকে প্রাণনাশ ও মারধরের হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আফছার আলী বলেন, “আমার পৈত্রিক ও মালিকানাধীন ধানি জমি জোর করে কেটে পুকুর বানানো হচ্ছে। বাধা দিতে গেলে আমাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”এ বিষয়ে ভুক্তভোগী তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অবৈধ পুকুর খনন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয়দের মতে, কৃষিজমি রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD