প্রতিবন্ধী আক্কাসের কর্মসংস্থানের ব্যবস্থা হল

Spread the love
শরীফ খন্দকার
দুই ছেলে মেয়ের জনক  আক্কাস ও তাঁর  বউ  দুজনেই প্রতিবন্ধী। আয় রোজগারের কোন ব্যবস্থা না থাকায় বহু কষ্টে তারা দিনা তিপাত করছিল এমত অবস্থায় ভিলেজ ভিশন  যখন জানতে পারল। আমরা আক্কাস দম্পতির বাড়ি গিয়ে তাদের সেই অভাব অনাটনের করুণ চিত্র ধারণ করে  ডোনারের কাছে উপস্থাপন করি। আক্কাস বলে আমার এই ছোট্ট দোকানে যদি কিছু মালামাল তুলে দিতেন তাহলে আমরা ছেলেমেয়ে নিয়ে কোন মতে বেঁচে থাকতে পারবো এই আকুতির কথা বা দৃশ্য সুখ পাখি সিরাজগঞ্জ এর মাধ্যমে ( ডোনার) আমেরিকান প্রবাসী বড় ভাই দেখে আক্কাস আলীর কর্মসংস্থানের জন্য ১০০০০ /=  দশ হাজার টাকা মূলধন প্রদান করেন। সেই টাকা দিয়ে আক্কাস আলীকে সাথে নিয়ে আমরা তাড়াশ বাজার থেকে দোকানের   মালামালগুলো ক্রয় করা হয়।  কুন্দুইল সিএনজি স্ট্যান্ড তাড়াশ সিরাজগঞ্জ প্রতিবন্ধী আক্কাস এর দোকানের মালামালগুলো
সাজিয়ে দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়ার মাধ্যমে দোকান ওপেনিং করা হয়। দোকানে মালামাল পেয়ে আক্কাস আলী আবেগে আপ্লুত হয়ে যায়।আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আক্কাসের মা কান্না জড়িত কন্ঠে সবাইকে উদ্দেশ্য করে বললেন বাবা তোমরা যে উপকার করেছ এর প্রতিদান আল্লাহতালা তোমাদের দিবে।ভিলেজ ভিশন দাতার আমানত প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুখ পাখি  ও ভিলেজ ভিশন বাংলাদেশকে ভূয়শী প্রশংসা করে বলেন।আপনারা এই প্রতিবন্ধী পরিবারকে দোকানটা সাজিয়ে দিয়ে অনেক ভালো কাজ করেছেন।আসলে সে এটার প্রাপ্য ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মাষ্টার  , রুপিজ কবিরাজ আব্বাস প্রাং,জিহাদ, গোপাল সরকার প্রমুখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD