আব্দুল কুদ্দুস তালুকদার – রায়গঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের সাবেক অধ্যক্ষ, রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব রেজাউল করিম তালুকদার (৭০)গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে বগুড়ার হাসপাতালে নেবার পথে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল দশটায় রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ গ্রাম বাঁকাই ঈদগাহ মাঠে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের নেতৃত্বে থানার চৌকস একদল পুলিশ অংশ নেন গার্ড অব অনারে। মরহুম স্মৃতিচারন করে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির জিএস আয়নুল হক, মরহুমের ছোট ভাই ইমরুল হোসেন তালুকদার ইমন, জামায়াতে ইসলামীর এবিএম আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আলজাজ্ব ফেরদৌস আলম তালেব, চান্দাইকোনা ইউপির সাবেক চেয়ারম্যান রাকীব বিশ্বাস প্রমূখ। জানাজায় ইমামতি করেন ষোলমাইল মাদ্রাসার মোহতামীম মাওলানা এসহাক হোসেন। জানাজায় মরহুমের সহকর্মী মুক্তিযোদ্ধাসহ বিপুল সংখ্যাক ছাত্র, আত্মীয় – স্বজন, গুনগ্রাহী উপস্থিত ছিলেন। জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তার চাচা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদারের কবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয় – স্বজন, গুনগ্রাহী রেখে যান।
চলনবিল বার্তা chalonbeelbarta.com