রায়গঞ্জ উপজেলা পরিষদে গোলাম হোসেন শুভন সরকার চেয়ারম্যান

Spread the love

রায়গঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গোলাম হোসেন শুভন সরকার (ঘোড়া) ৭০ হাজার ৮৪২ ভোট পেয়ে নর্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত কলম) পেয়েছেন ১৭ হাজার ৮০৫ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল (উড়োজাহাজ) ৩২ হাজার ৭৮০ ভোট পেয়ে নির্বাচিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রউফ সরকার বকুল (তালা) পেয়েছেন ২৪ হাজার ৬শ ২৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া খাতুন পরি (সিলিং ফ্যান) ২৫ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলা হক লুৎফা (ফুটবল মার্কায়) পেয়েছেন ২৫ হাজার ৭৩৯ ভোট।

গতকাল বুধবার রায়গঞ্জে ৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম মেশিনে প্রথমবার ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD