আব্দুল কুদ্দুস তালুকদার : গত শনিবার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকার সুফল ভোগীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সকাল ১০ টায় নিমগাছি হাইস্কুল মাঠে। ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ তাড়াশের মাননীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী, জিএস আবুল কালাম আজাদ, সহ সভাপতি ফেরদৌস আলম তালেব, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম প্রমূখ। সভায় বক্তাগন বিপুল সংখ্যক সুফলভোগীসহ উপস্থিত সবাইকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করার আহবান জানান। সেই সাথে এটাও স্মরন করিয়ে দেন, শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বা কোনো দল ক্ষমতা প্রাপ্ত হলে সুফল ভোগীদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ অন্যান্য কার্ড বাতিল হবে।
Exif_JPEG_420
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com