আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশের মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে লিখিত সংবাদ সম্মেলন করেছেন অভিভাবক সদস্য প্রার্থী আব্দুল মোন্নাফ, আলামিন মিয়া ও বরুন কুমার প্রশান্ত এবং ভোটাররা মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকালে মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটি নির্বাচনের জন্য গত ৮ সেপ্টেম্বর তফশীল ঘোষনার পর যথা সময়ের মধ্যে আমরা মনোয়ন সংগ্রহ করি। পরবর্তীতে ভুয়া ভোটার তালিকা প্রস্তুত করার কারনে কয়েক জন ছাত্র অভিভাবক বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিলে উক্ত তফশীলের ঘোষিত নির্বাচন আদালত কর্তৃক স্থগিত হয়। হঠাৎ করে গতকাল ৯ অক্টোবর আমরা জানতে পারি আজ ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হইবে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃক আমাদেরকে কোন প্রকার অবগত করেন নাই। আবার এই নির্বাচনে বিভিন্ন অনিয়ম করা হয়েছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনগড়া ভাবে প্রার্থী দিয়ে তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে নির্বাচন করছে। সেহেতু আমরা তিনজন অভিভাবক সদস্য প্রার্থী নির্বাচন নির্বাচন বর্জন করিলাম।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়মের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এখানে অনিয়ম করার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ নুরুন্নবী জানান, এবিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করে নাই৷
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com