Wednesday , 10 June 2026
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্যসেবা
  • শিক্ষাঙ্গন
  • ফিচার
  • ধর্ম
  • অপরাধ-আদালত
  • নারী ও শিশু
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • মিডিয়া

চলনবিল বার্তাচলনবিল বার্তা chalonbeelbarta.com

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • সারাদেশ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • খুলনা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বিনোদন
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • স্বাস্থ্যসেবা
  • লাইফস্টাইল
  • অন্যান্য
    • ভ্রমণ
    • প্রবাস
    • বিশেষ খবর
    • ফিচার
    • শিক্ষাঙ্গন
    • মিডিয়া
    • নারী ও শিশু
    • অপরাধ-আদালত
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ভিডিও সংবাদ
    • ছবিতে সংবাদ

July 12, 2022 575 Views

Spread the love

ঈদের পর দিন ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

খোন্দকার আমিনুল ইসলাম আবদুল্লাহ  জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

 ঈদুল আজহার পরেরদিন সোমবার সকালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়ক অনেকটাই ফাঁকা পড়ে রয়েছে। মহাসড়কে কিছু যানবাহন চলাচল করলেও তা তুলনায় খুবই কম। মহাসড়কে ঈদের আগেরদিন রাত পর্যন্ত ছিল নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের প্রচণ্ড চাপ ও কোলাহল। তবে ঈদের পরেরদিন সকাল পর্যন্ত তেমন কেওই কর্মস্থলে ফিরতে শুরু করেননি। তবে বিকেল থেকে রাস্তায় ঢাকামুখী যানবাহন কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১১ জুলাই) সকালে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান । সোমবার সকালে মহাসড়ক ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী কিছু যানবাহন চলাচল করলেও তা পরিমাণে খুবই কম। এর বাইরে ঢাকা-উত্তরবঙ্গগামী খুবই কম গাড়ি যাতায়াত করতে দেখা গেছে। মহাসড়কে মাঝে মাঝে কিছু ট্রাক ও বাস ছাড়া তেমন কোনো যান চলাচল করতে দেখা যাচ্ছে না। যেগুলো চলাচল করছে সেটাও পরিমাণে খুবই কম। ফলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ জেলার প্রধান ৩৫ কিলোমিটার মহাসড়কের সব রুট অনেকটাই ফাঁকা।

dhakapost

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক সকাল ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, রোববার ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার পর থেকে পরেরদিন সকাল পর্যন্ত এখনো মহাসড়কে তেমন গাড়ি গড়ায়নি। এর আগে ঈদের আগেরদিন গভীর রাত পর্যন্ত যানবাহনের অনেক বেশি চাপ ও যানজট ছিল। পরবর্তীতে ঈদের পরেরদিন সকালে এখন পর্যন্ত মহাসড়ক একদম ফাঁকাই রয়েছে বলা যায়। বিকেল থেকে মহাসড়কে যাতায়াত একটু বাড়লেও মূলত আগামীকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়বে । হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অন্যান্য সময়ের চেয়ে যান চলাচল কমে গিয়ে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। মানুষের ঈদ পরবর্তী যাত্রা এখনো শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, বিকেল থেকে হয়তো কিছু যানবাহন চলাচল করবে। তবে আগামীকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়বে।

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরার যাত্রায় আপনারা কতটুকু প্রস্তুত এমন প্রশ্নের জবাবে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা সব কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক রাখতে কাজ করে যাব। মহাসড়কের হাইওয়ে থানার অন্তর্ভুক্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেড় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা আছে।

পাশাপাশি মোবাইল টিম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আশা করছি ঈদ পরবর্তী যাত্রাতে মহাসড়কে কোনো ভোগান্তি থাকবে না।

Please follow and like us:
fb-share-icon
Tweet
Pin Share
2022-07-12
khabor

Related Articles

তাড়াশে ” সুজন ” এর মতবিনিময় সভা ও কমিটি গঠন । 

June 7, 2026

তামাক কোম্পানির কৌশল রুখে দিতে হবে

June 6, 2026

তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অধ্যাপক আব্দুর রহিম

June 6, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা

পুরাতন সংবাদ

সর্বশেষ সংবাদ

  • তাড়াশে ” সুজন ” এর মতবিনিময় সভা ও কমিটি গঠন । 
  • তামাক কোম্পানির কৌশল রুখে দিতে হবে
  • তালম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অধ্যাপক আব্দুর রহিম
  • বিশ্ব পরিবেশ দিবসে নবদম্পতিকে ব্যতিক্রমী উপহার, বিরল প্রজাতির বৃক্ষের চারা
  • গুরুদাসপুরে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
  • নতুন পানির আগমনে তলিয়ে যাওয়ার শঙ্কায় চলনবিলের পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক
  • সিংড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • রায়গঞ্জে জামায়াতের ঈদ পূর্ণমিলনী সুধী সমাবেশ ও সংস্কৃতিক অনুষ্ঠান
  • শেরপুরে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ
  • ভাঙ্গুড়ায় নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ক্যাটাগরী

  • Breaking News
  • Slider
  • Uncategorized
  • অন্যান্য
    • ইতিহাস ও ঐতিহ্য
    • ধর্ম
    • ফিচার
    • মিডিয়া
    • লাইফস্টাইল
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্যসেবা
  • অপরাধ-আদালত
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • চলনবিল
    • উল্লাপাড়া
    • গুরুদাসপুর
    • চাটমোহর
    • তাড়াশ
    • ফরিদপুর
    • বড়াইগ্রাম
    • ভাঙ্গুড়া
    • রায়গঞ্জ
    • শাহজাদপুর
    • সিংড়া
  • ছবিতে সংবাদ
  • জাতীয়
  • নারী ও শিশু
  • প্রবাস
  • বিজ্ঞান-প্রযুক্তি
  • বিনোদন
  • বিশেষ খবর
  • ভিডিও সংবাদ
  • ভ্রমণ
  • রাজনীতি
  • লীড নিউজ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
    • খুলনা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • ঢাকা বিভাগ
    • বরিশাল বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • সিলেট বিভাগ

ছবিতে সংবাদ

সম্পাদক মন্ডলীর সভাপতি


এম. রহমত উল্লাহ

প্রকাশক ও সম্পাদক


আবদুর রাজ্জাক রাজু

সম্পাদক ও গ্রাফিক্স

নির্বাহী সম্পাদক: গোলাম মোস্তফা
ব্যবস্থাপনা সম্পাদক: এস.এম সনজু কাদের
গ্রাফিক্স: মো: মনিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

পরিবর্তন, তাড়াশ, সিরাজগঞ্জ। তাড়াশ থেকে প্রকাশিত । ফোন: ০৭৫২৮-৫৬২৮৩ মোবাইল: ০১৭১৬-১৮৭৩৯২, ০১৭৭৪-৯৫৯৩৫৩ ইমেইল: chalonbeelbarta@gmail.com

Web Design, Development & Hosted by ALLITBD.COM

Website Design, Developed & Hosted by ALL IT BD