চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে গত এক সপ্তাহের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১১টি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলো মুল্যে প্রায় ২০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত খামারীরা দাবি করেছেন। এতে গরু পালনকারি খামারীদের মধ্য আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামের জহুরুল ইসলামের একটি, আব্দুল মনিনের দুইটি, আবু তালেবের দুইটি, জামরুল ইসলামের একটি, সাড়োঁরা গ্রামের মিজানুর রহমানের দুইটি, জবেরপুর গ্রামের মুঞ্জিল হোসেনের একটি, সাড়োঁরা গ্রামের রফিকুল ইসলামের একটি, ইচাখালী যৌথ মালিকাধীন খামারে একটি গরু মারা গেছে।জামরুলের আরেকটি গরু আক্রান্ত হয়েছে। স্থানীয় পশু চিকিৎসক শহিদুল ইসলাম হাফিজ জানান, গরু গুলো দেখে মনে হয়েছে সর্দিজ্বরে আক্রান্ত ছিল। আক্রান্ত হওয়ার পর হাঁপাচ্ছিল এবং সামনে থেকে পিছনে অথবা পিছন থেকে সামনের দিকে ঝুঁকে পড়েছিল। মুখ দিয়ে লালা ঝরছিল। এক পর্যায়ে খাওয়া বন্ধ করে দেয় এবং আক্রান্ত হওয়ার তিন চার দিনের মধ্যে মারা যায়।
এব্যাপারে চাটমোহর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম সিদ্দিকী বলেন, মৃত গুলো প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ও ঢাকায় পাঠিয়েছি। পরীক্ষার ফলাফল পেলে গরুর মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে। অন্য গরু আক্রান্ত রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকরা যাবে। আপাতত খামারিদের সবুজ খাস পরিবেশন বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com