আবুল কালাম আজাদ :নাটোরের গুরুদাসপুর থানা থেকে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফার করেছে র্যাব। শুক্রবার (৩০ এপ্রিল) রাত দশটায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গুরুদাসপুর থানাধীন চাচকৈর বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইউসুফ আলী (৪০) নামে সেই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাবের একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত ইউসুফ আলীর কাছে থেকে গাঁজা ছাড়াও দুইটি মোবাইল সেট, তিনটি সিম কার্ড, দুইটি মেমোরি কার্ড জব্দ করে র্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করে আসছে।ইউসুফ আলীর পিতার নাম মৃত রুস্তম আলী। তার বাড়ী সিরাজগঞ্জ জেলা তারাশ থানার ধামাইচ বাজার, গ্রামে। তার বিরূদ্ধে নাটোর গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
|
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com