গুরুদাসপুর প্রতিনিধি:সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, গুরুদাসপুরে আগামী পৌর ও ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এ লক্ষ্যে আইন শৃংখলা সমুন্নত রেখে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেন তিনি। সেই সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রতিবারের ন্যায় সুষ্ঠুভাবে যাতে পালিত হয়, তারও নির্দেশ দেন তিনি। করোনার কারণে দীর্ঘদিন পর মঙ্গলবার বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।
এমপি কুদ্দুস আরো বলেন, মাছের গাড়ী ও মাটিবাহী ট্রাক পাকা সড়ক নষ্ট করছে। এ ব্যাপারেও তিনি প্রশাসনকে নজরদারি বাড়াতে বলেন। সভা অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, ওসি (তদন্ত) মোনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার, শওকত রানা লাবু, আলাউদ্দিন ভুট্টু, সাংবাদিক আলী আক্কাছ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা চাপিলাসহ বিভিন্ন এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূরকরণ ও সোঁতিজাল উচ্ছেদ এবং গজেন্দ্র চাপিলা এলাকায় চোলাই মদসহ মাদক ও সন্ত্রাস নির্মূল করার দাবিতে বক্তব্য রাখেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com