ভ্রাম্যমান প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন রায়গঞ্জ তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
গতকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর বেলা ১২টায় স্কুল মাঠ চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মাদ মোস্তফা কামাল রিপনের সভাপতিত্বে ও শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল কিশোর। অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদত হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মো: আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক খন্দকার শরীফুল ইসলাম শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম তালেব, সোনাখাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রোকোনুজ্জামান সহ আ’লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ
বক্তব্য রাখেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com