গুরুদাসপুর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে ডাক্তারের ভুল অপারেশনে রতœা (২৮) নামের এক প্রসূতি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে স্থানীয় হাজেরা ক্লিনিকের বিরুদ্ধে। রবিবার সকাল ৭টার দিকে রতœাকে সিজার করে গর্ভের সন্তান বের করার একঘন্টা পর অপারেশন থিয়েটারেই তার মৃত্যু হয়। রতœার মৃত্যু নিশ্চিত জেনেও তাকে জরুরী চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন রতœার মামী তারজিলা বেগম।
রতœা উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের কৃষক মনিরুল ইসলামের স্ত্রী। গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড়ে অবস্থিত হাজেরা ক্লিনিকের বিরুদ্ধে এভাবে অনেক রোগীর মৃত্যু হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়না বলে অনেকে অভিযোগ করেছেন। মৃত রতœার স্বামী ও তার স্বজনদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে ক্লিনিকের নার্স-স্টাফদের বিরুদ্ধে। ক্লিনিকের মালিক ডা. আমিনুল ইসলাম সোহেল বলেন, অত্যধিক খিচুনির ফলে প্রসূতি রতœার মৃত্যু হয়েছে। তবে সিজার করা বাচ্চাটি সুস্থ আছে।
ওসি মোজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুপুরের দিকে থানার শালিসী বৈঠকে বিষয়টি মিমাংসার জোর তৎপরতা চালানো হয়। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, ওই ক্লিনিকটিতে অজ্ঞানকারী কোনো ডাক্তার নেই। তাছাড়া রোগীর ফিটনেস ছিলনা। এভাবে অপারেশন করলে অধিকাংশ রোগীই মারা যায়। আমরা তদন্ত সাপেক্ষে হাজেরা ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com