রায়গঞ্জ থানার ওসির হাতে ক্রাইম ডায়েরীর কপি তুলে দিচ্ছেন সাংবাদিক আব্দুস সাত্তার

Spread the love

স.ম আব্দুস সাত্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জে গত ২৪ আগষ্ট সকাল ১১টায় রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের রুমে ক্রাইম ডায়েরীর পত্রিকার কপি তুলে দেন সিনিয়র সাংবাদিক ক্রাইম ডায়েরীর সহ-সম্পাদক স.ম আব্দুস সাত্তার। ক্রাইম ডায়েরী পত্রিকা হন্তান্তর করার পর অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সাথে একান্ত আলোচনায় তিনি বলেন, আমি গত ২৩ ফেব্রুয়ারি-২০২০ এই থানায় যোগদান করেছি। যোগদান এর পর পরই সারা বাংলাদেশে করোনার সংক্রমণ দেখা দেয়। আমি করোনা কালিন সময়ে রায়গঞ্জ থানার অর্থায়নে এলাকার দু:স্থ, অসহায়, হত দরিদ্র ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়া ৯৯৯ জাতীয় সেবা নম্বর এ ফোন দিয়ে সহযোগিতা চাইলে রাতের আধাঁরে ২৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছি। “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে“ প্রতিপাদ্য কে সামনে রেখে কঠোর হস্তে মাদক ও জুয়া নির্মূল করেছি। উপজেলার বিভিন্ন এলাকার গরু চুরি বন্ধে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। ইতি মধ্যে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD