রায়গঞ্জে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

Spread the love

গত বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২০ খ্রীঃ) তারিখ  গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ থানার খিয়াইল গ্রামসস্থ এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ নয়ন হোসেন (২০),পিতা মোঃ শহিদুল ইসলাম, সাং-খিয়াইল, থানা-রায়গঞ্জ জেলা-সিরাজগঞ্জ।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার  সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানধীন খিয়াইল গ্রামে বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান  চালিয়ে ৪০ পিছ ইয়াবা, ০১ টি মোবাইল ও ০১ টি সিমকার্ড সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) এর সারণীর ১০ (ক)/৪১ ধারায় উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।        প্রেস বিজ্ঞপ্তি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD