আব্দুল কুদ্দুস তালুকদার , নিমগাছি, সিরাজগঞ্জ
১৯২০ সালের ১৭ মার্চ টুংগীপাড়া গ্রামে
জন্ম নিলেন এক শিশু শেখ মুজিব নামে।
গোপালগঞ্জ মহুকুমা আর ফরিদপুর জেলা
প্রিয় ছিল সবচেয়ে তার ফুটবল খেলা।
মা-বাবা আদর করে ডাকতো খোকা বলে
ছাত্রদের নেতা হলেন স্কুলে পড়া কালে।
বাবার দেয়া দামী শাল শীতার্তকে দান করে
আশীর্বাদ করে দুঃখী শেখ মুজিবকে প্রাণ ভরে।
পরবর্তীতে সংগ্রাম করে দেশনেতা হন
মানুষের অধিকার আদায়ে তিনি বহুবার জেলে যান।
দেশবাসী তারে ভালবেসে বঙ্গবন্ধু উপাধী দেন
ভালবাসার নিদর্শন তা মাথা পেতে নেন।
বাংলাদেশের স্বাধীকার আদায়ে ৭ মার্চ একাত্তরে
ভাষন দেন রেসকোর্সে দেশবাসীকে লক্ষ্য করে।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম – ঘোষণা দিলে
স্বাধীন করে মাতৃভূমি অস্ত্র ধরে সবাই মিলে।
মহান সেই নেতার প্রতি কৃতজ্ঞতার টানে
আজও তারে দেশের মানুষ জাতির পিতা মানে।
২০২০ সালের ১৭ মার্চ আসবে যবে
মুজিব জন্মশতবর্ষ জগত জুড়ে পালিত হবে।।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com