সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার চতুর্থ বছরের পথ চলা শুভ হোক

Spread the love

আবুল কালাম আজাদ

সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় নিজ গতিতেই চলে। বিজ্ঞজনদের এসব মূল্যবান  বাণী কখনো মিথ্যা হতে পারে না এটা নিশ্চিত। জীবনের সময় অতিব ক্ষীণ। কিন্তু একটি সৃষ্টির ইতিহাস হয় দীর্ঘস্থায়ী ,যা পৃথিবী লয় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। তাই প্রবাদে আছে- “লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং” । ঠিক তেমনি চলনবিলের অন্যতম  জনপ্রিয় মুখপত্র “সাপ্তাহিক চলনবিল বার্তা” সংবাদপত্রটি অনেক দারিদ্র এবং সীমাবদ্ধতার মধ্য দিয়ে , অনেক উন্নয়ন , অনিয়ম ও দুর্নীতির আপসহীন প্রতিবাদের ইতিহাস বুকে জড়িয়ে প্রকাশনা জন্মের পর থেকে হাটি হাটি পা পা করে তিনটি বছরের পথ পাড়ি দিয়ে চতুর্থ বছরে পা রেখে আগামী দিনের পথ চলা শুরু করলো। এ উপলক্ষে গত ৯ জুলাই তাড়াশে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার আমিও একজন নিয়মিত লেখক , পাঠক , সংবাদদাতা এবং  হিতাকাংখি হিসেবে শ্রম দিয়ে আসছি। পএিকা কর্তৃপক্ষও অতি গুরুত্ব ও যত্ন সহকারে আমার ক্ষুদ্র জ্ঞানের লেখাগুলি পত্রিকায় প্রকাশ করেন। এজন্য চলনবিল বার্তার প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে চতুর্থ বর্ষের আগামি দিনের পথ চলায়  জানাচ্ছি লালগোলাপ শুভেচ্ছা।

২০১৭ সালের ৯ জুলাই। এই দিনে ঐতিহাসিক চলনবিলের তাড়াশ উপজেলা সদর থেকে বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মোঃ রহমত উল্লাহ ও আপসহীন জ্যেষ্ঠ্য সাংবাদিক সমাজ উন্নয়ন ব্যক্তিত্ব আবদুর রাজ্জাক রাজুর পৃষ্ঠপোষকতা এবং সম্পাদনায় সাপ্তাহিক চলনবিল বার্তা নামের সংবাদপত্রটি জন্মলাভ করে। জন্মের পর থেকে সেই যে অনেক বাধা বিপত্তি এবং সীমাবদ্ধতার মধ্য দিয়ে পথ চলা শুরু করেছে আর থামে নি।এর পিছনে পত্রিকাটির পৃষ্ঠপোষক, প্রকাশক, সম্পাদক , লেখক, পাঠক , বিজ্ঞাপনদাতা এবং  শুভান্যুধায়ীদের স্বেচ্ছা ত্যাগ, ভালবাসা এবং দায়িত্বশীলতায় বিরতিহীনভাবে নিয়মিতই প্রকাশ হচ্ছে।

 

 

 

বর্তমানে বৈশি^ক মহামারী কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের আতংকের কারণে স্থানীয়ভাবে প্রিন্টিং এর কোন সুবিধা না থাকায় এবং বগুড়ার সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় হার্ড কপি প্রিন্ট করা সম্ভব না হলেও কর্তৃপক্ষের প্রজ্ঞায় বর্তমানে ডিজিটালাইজের সুবিধা থাকার সুবাদে “ অনলাইন পোর্টালে” প্রকাশনা অব্যহত রাখেন।এতে পত্রিকা সংশ্লিষ্ট লেখক, সাংবাদিকরাও  লেখা দিয়ে অনলাইন প্রকাশনায় সহযোগীতা করেছেন।এজন্য পত্রিকার প্রকাশক, সম্পাদক ও পৃষ্ঠপোষকদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। অবশ্য সম্প্রতি লকডাউন শিথিল হওয়ায় চলনবিল বার্তা আবার আগের মতই প্রিন্ট কপি প্রকাশিত হ্েচ্ছ।

শত বাধা ও প্রতিকুলতার প্রাচীর ডি্ংিগয়ে ২০১৭ সালের ৯ জুলাই থেকে  তিন বছরের পথ পাড়ি দিয়ে চতুর্থ বছরে পদার্পন করে আগামী দিনের পথ চলা শুরু করেছে। শুভ হোক এবং দীর্ঘজীবি হোক সাপ্তাহিক চলনবিল বার্তার  আগামী দিনের পথ চলা। জয়তু চলনবিল বার্তা !

লেখক : সভাপতি , চলনবিল প্রেস ক্লাব। কবি, প্রাবন্ধিক ও কলাম লেখক। গুরুদাসপুর, নাটোর।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD