গোলাম মোস্তফা : উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের বেরখালী সেতুর নিচে জেলেদের সোতিজালে পাঁচটি জাতিসাপ ঢুকে পড়ে। স্থানীয়রা সাপগুলো মেরে ফেলেছে। প্রতিটি সাপ কমপক্ষে ৫/৬ ফুট লম্বা।
আব্দুর রহিম ও কাসেম আলী নামে ঐ দুইজন জেলে জানান,গত মঙ্গলবার দিবাগত সন্ধায় বেরখালী সেতুর নিচে পানি প্রবাহের পথে তারা সোতিজাল পেতে রেখে যান। বুধবার সকালে সেই জাল তুলে দেখেন পাঁচটি বিষধর জাতিসাপ। প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, জাতিসাপ সাধারণত জলে অথবা জলের কাছাকাছি থাকতে পছন্দ করে। হয়তবা পানির স্রোতে নয়তো মাছ খাওয়ার লোভে সাপগুলো জালের মধ্যে ঢুকে পরে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com