ফারুক আহমেদঃ সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা এ তথ্য জানা যায়।
আজ (২৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ এবং অন্য ১৫১ জনের নেগেটিভ ফলাফল আসে।
আজকের ৩৭ জনের মধ্যে আগের আক্রান্তের ২ জনের আজও পজিটিভ আসে এছাড়াও অন্য জেলার ১১ জন রয়েছেন এবং সিরাজগঞ্জ জেলায় নতুন আক্রান্ত ২৪ জন।
জেলায় নতুন ২৪ জনের মধ্যে বেলকুচির ৪ জন, সদরের ৩ জন, কামারখন্দের ৫ জন, শাহজাদপুরের ৩জন, উল্লাপাড়ার ৭জন, কাজিপুরের ২জন।
জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৫৫ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বাকী ২১জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৩৩৪ জনের মাঝে বেলকুচিতে ৯৮জন, সিরাজগঞ্জ সদরের ৮৭জন, রায়গঞ্জের ২৫জন, চৌহালীর ২৩জন, শাহজাদপুরের ৩৭ জন, উল্লাপাড়ার ২১ জন, কাজিপুরের ২২জন, তাড়াশের ৯জন এবং কামারখন্দের ১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ৩ জন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com